বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ৩০ নভেম্বর ২০২৪ ০১ : ৩১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: খেলোয়াড় জীবনে অফস্পিনার দেখলেই স্টেপ আউট করে ছক্কা হাঁকাতেন। ক্রিকেটার থেকে রাজনীতির আঙিনায় পা রাখার পরে বিতর্কে জড়িয়েছেন। তিনি নভজ্যোৎ সিং সিধু।
এবার স্ত্রীর ক্যানসার নিরাময় নিয়ে বিভ্রান্তিকর দাবির জন্য ফের বিতর্কে প্রাক্তন ক্রিকেটার। সিধুর দাবি ছিল, প্রাকৃতিক পথ্যের উপরে নির্ভর করে চিকিৎসা করার ফলে স্টেজ-ফোর ক্যানসার সেরে গিয়েছে তাঁর স্ত্রীর।
এহেন অদ্ভুত দাবি করায় ৮৫০ কোটি টাকার আইনি নোটিস হাতে পেলেন সিধু। প্রাক্তন ক্রিকেটারকে ক্ষমা চাইতে বলা হয়েছে। সেই সঙ্গে সাত দিনের মধ্যে তাঁকে প্রমাণ দিতে হবে যে ৪০ দিনের মধ্যেই স্টেজ ফোর ক্যানসার থেকে মুক্তি পেয়েছেন তাঁর স্ত্রী।
সিধুর অদ্ভুত ধরনের দাবিতে বেজায় চটেছে ছত্তীশগড় সিভিল সোসাইটি। তারাই সিধুকে নোটিশ পাঠিয়েছে। ২১ নভেম্বর অমৃতসরে সাংবাদিক বৈঠকের সময়ে সিধু দাবি করে বসেন, তাঁর স্ত্রী নভজ্যোৎ কৌর সিধু ক্যানসার জয়ী। চিকিৎসার সঙ্গে ডায়েটের মেলবন্ধন ঘটিয়েই ক্যানসার সারিয়েছেন তাঁর স্ত্রী।
সিধু দাবি করেছেন, লেবুর জল, নিম, হলুদ, ভিনিগার, বিট-গাজরের জুস এবং আমলা খেয়ে ক্যানসার নিরাময় করেছেন তাঁর স্ত্রী। সিধুর এহেন দাবির পরে ৮৫০ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়েছে ছত্তীশগড় সিভিল সোসাইটি। অ্যালোপ্যাথি ওষুধ সম্পর্কে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন বলে সিধুর বিরুদ্ধে অভিযোগ।
সেই বিতর্কিত সাংবাদিক বৈঠকে সিধু বলেছিলেন, চিকিৎসকরা একপ্রকার জবাব দিয়েই দিয়েছিলেন তাঁর স্ত্রীকে। তাঁকে জানানো হয়, হাতে আর চল্লিশদিন সময় রয়েছে। এর পরে সিধু স্বয়ং ক্যানসার নিয়ে পড়াশোনা শুরু করেন। সিধু বলেন, ''ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্রোপচার, কেমোথেরাপি, হরমোনাল চিকিৎসাপদ্ধতি রয়েছে। কিন্তু সঠিক ডায়েট প্ল্যান ও ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ়তাই আসল ইমিউনোথেরাপি।''
সিধু দাবি করে বসেন, তাঁর স্ত্রী নিম পাতা খেয়েছেন কিন্তু তাঁর ডায়েট চার্ট থেকে সরিয়ে দেওয়া হয় চিনি, দুগ্ধজাত পদার্থ এবং গম। সিধুর এহেন দাবির পরই আলোড়ন তৈরি হয়। এবার তাঁকে ৮৫০ কোটি টাকার নোটিশই পাঠিয়ে বসল ছত্তীশগড় সিভিল সোসাইটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি