বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বড় সিদ্ধান্ত ফিফার, আনোয়ার ইস্যুতে স্বস্তিতে ইস্টবেঙ্গল

Sampurna Chakraborty | ৩০ নভেম্বর ২০২৪ ২২ : ৪৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সময়টা ভাল যাচ্ছে ইস্টবেঙ্গলের। শুক্রবার আইএসএলের প্রথম জয় পেয়েছে লাল হলুদ। পরের দিনই এল স্বস্তির খবর। আনোয়ার আলির বিষয়ে আর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। এমনই জানিয়ে দিল ফিফা। ফুটবলারদের ট্রান্সফার এবং স্ট্যাটাস সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দলবদলের নিয়ম নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে তাঁরা। বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় বিষয়ে স্থগিতাদেশ দিল ফিফা। যার ফলে আনোয়ারকে নিয়ে আপাতত আর কোনও সিদ্ধান্ত নিতে পারবে না ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ফিফার এই সিদ্ধান্তে অনেকটাই হাফ ছেড়ে বাঁচলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিছুটা টেনশনমুক্ত আনোয়ারও।

মরশুমের শুরু থেকেই আনোয়ার আলিকে নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়। চলতি মরশুমে ইস্টবেঙ্গলে সই করেন তারকা ডিফেন্ডার। মোহনবাগান কর্তারা দাবি করেন, তাঁদের সঙ্গে চুক্তি রয়েছে আনোয়ারের। সুতরাং, তিনি সবুজ মেরুনের ফুটবলার। কিন্তু আনোয়ার জানিয়ে দেন, তিনি আর মোহনবাগানে খেলতে চান না। বিষয়টি ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে যায়। একাধিক আলোচনার পর আনোয়ারকে নির্বাসিত করা হয়। সঙ্গে বড় অঙ্কের জরিমানাও করা হয়। অবশ্য তাতে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। তাঁকে নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। অবশ্য তারমধ্যেই একের পর এক ম্যাচ খেলে চলেছেন আনোয়ার। প্রথমদিকে এই কঠিন সময়ের মধ্যে নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যায় পড়েন তারকা ডিফেন্ডার। তাঁর ভুলে কয়েকটা গোলও হজম করে ইস্টবেঙ্গল। তবে বর্তমানে আবার চেনা ছন্দে ফিরে গিয়েছেন আনোয়ার। লাল হলুদ রক্ষণের অন্যতম প্রধান স্তম্ভ এই বিতর্কিত ডিফেন্ডার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া