বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | রবিবার থেকে 'মুক্ত বিহঙ্গ' ব্রাজিলিয়ান তারকা রবসন, নতুন ঠিকানা কি ইস্টবেঙ্গল? বসুন্ধরা অধ্যায় শেষের পরে রবসন যা বললেন...

KM | ৩০ নভেম্বর ২০২৪ ২১ : ৪০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: রবিবার থেকে মুক্ত বিহঙ্গ ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আজ শনিবারই শেষ হচ্ছে। রবিবার থেকে বসুন্ধরাকে সাফল্য এনে দেওয়া তারকা ফুটবলার ফ্রি প্লেয়ার। এর পর কি রবসনের ঠিকানা ইস্টবেঙ্গল?

ব্রাজিলীয় ফুটবলারকে নিয়ে জল্পনা বাড়ছে। এর মধ্যেই রবসনের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। বসুন্ধরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা রবসন লিখেছেন তাঁর পোস্টে। তারকা ফুটবলার বসুন্ধরা ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষোদগার করেছেন সেই পোস্টে। রবসন লিখেছেন, ''বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। সমর্থক, কোচিং স্টাফ, প্লেয়ার--যাঁদের সঙ্গে আমি কাজ করেছি, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করেছিলাম। একাধিক ট্রফি জিতেছি একসঙ্গে। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। ১০ নম্বর জার্সি পেয়েছি। এএফসি কাপ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে বাংলাদেশের নাম পৌঁছে দিতে পেরেছি। বাংলাদেশের ক্লাব ফুটবলে আমার সময় শেষের ঘোষণা করলাম এবার। তবে যারা ক্লাবের জন্য নিজেদের নিয়োজিত করল, তাঁদের প্রতি ক্লাব ম্যানেজমেন্টের অশ্রদ্ধা প্রদর্শনের কোনও মানেই খুঁজে পাচ্ছি না। ম্যানেজমেন্টের ভিতরে এমন কয়েকজন রয়েছেন, যাঁরা ব্যক্তিগত উচ্চাকাঙ্খা চরিতার্থ করতে চান। এর ফলে শুধু প্লেয়ারদেরই যে ক্ষতি হচ্ছে তা নয়, ক্লাবেরও ক্ষতি হচ্ছে। সমর্থকদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই, দু' পক্ষের মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হয়েছিল কিন্তু বসুন্ধরা কিংস তার দেওয়া একটি প্রতিশ্রুতিও রক্ষা করেনি। ফলত, আট মাসের বেতন না পেয়ে আমি এই সম্পর্ক ছিন্ন করছি। জীবন জীবনেরই মতো এগিয়ে চলে। আশা রাখব, অদূর ভবিষ্যতে হিরো, আইডলদের স্বীকৃতি দিতে শিখবে ক্লাব। বসুন্ধরা কিংসকে আমি ধন্যবাদ জানাই।অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকেও আমার ধন্যবাদ জানাই। দ্রুত দেখা হবে। শুভেচ্ছা রইল।''

 

এদিকে তারকা ফুটবলারের এহেন সোশ্যাল মিডিয়া পোস্টের পরে বাংলাদেশি মিডিয়ার খবচ অনুযায়ী, বসুন্ধরা কিংস ব্যবস্থা নিতে পারে রবসনের বিরুদ্ধে। বসুন্ধরায় দিন শেষ রবসনের। পরের অধ্যায় কোথায়, সেদিকেই তাকিয়ে দুই বাংলার ফুটবলপাগলরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া