সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Breaking: ধুন্ধুমার কাণ্ড বাঁধবে বড়পর্দায়! 'রাপ্পা রায়' সৌম্যর চোখে ধূলো দিতে আসছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ২০ : ৫৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: কমিকের পাতা থেকে সোজা বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র 'রাপ্পা রায়'। ধীমান বর্মনের পরিচালনায় বড়পর্দায় আসছে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। 'রাপ্পা রায়' -এর চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে।

 

তিনি ছাড়াও এই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরীরাও গুরুত্বপূর্ণ সব চরিত্রে। ক্রাইম, কমেডির মিশেলে এই ছবির শুটিং শুরু হবে ডিসেম্বরেই। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে হবে শুটিং।

 

বহু চরিত্রদের মাঝে এবার যোগ দিতে চলেছেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। গল্পে 'লাল্টু মণ্ডল'-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। শহরের উঠতি বড়লোক লাল্টু। সিন্ডিকেট চালায় সবার অলক্ষ্যে। স্বপ্ন দেখে ইলেকশন জেতার। তাই দারস্থ হয় এমএলএ-এর কাছে। এই চরিত্রে থাকছেন সুজন বন্দ্যোপাধ্যায়। তার কথায় অনৈতিক কাজে জড়িয়ে পড়ে লাল্টু। রাপ্পার নাগাল এড়িয়ে কী কী কাজ করবে সে? তা ফুটে উঠবে গল্পে।

 

'ধীমান বর্মন প্রোডাকশনস' এর ব্যানারে মুক্তি পাবে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। 'রাপ্পা রায়'-কে নিয়ে কাজের প্রসঙ্গে পরিচালক ধীমান বর্মন বলেছেন, "রাপ্পা রায়কে নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকেই ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছুই থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু করে দেব। ছবিতে রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় কে আশা করছি দর্শকদের ভাল লাগবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া