বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | তালালের সঙ্গে জমে উঠেছে জুটি, প্রত্যাবর্তনের রহস্য ফাঁস দিমির

Sampurna Chakraborty | ৩০ নভেম্বর ২০২৪ ২০ : ৩২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এএফসির ছন্দ আইএসএলেও ধরে রাখলেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। শুক্রবার তাঁর গোলে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল। নর্থ ইস্টের বিরুদ্ধে এক ভিন্ন লাল হলুদকে পাওয়া গিয়েছে। এই লড়াকু মনোভাবের বীজ বপন হয় এএফসি চ্যালেঞ্জ লিগে। যার প্রতিফলন ঘটল আইএসএলে। লাল হলুদ জার্সিতে নিয়মিত গোলের মধ্যে রয়েছেন ডিয়ামানটাকোস। গ্রিক স্ট্রাইকার মনে করছেন, মাঝে প্রস্তুতির সময় পেয়ে যাওয়াই ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারণ। ডিয়ামানটাকোস বলেন, 'নতুন কোচ আসার পর কিছুটা সময় দরকার ছিল। প্রথম কয়েকটা ম্যাচে সেটা পাওয়া যায়নি। পরপর ম্যাচ ছিল। এবার সেই সময়টা পাওয়া গিয়েছে। দলের ভুলভ্রান্তি মেরামত করায় সুযোগ হয়েছে। খেলায় গতি ফিরিয়েছে কোচ।'

আইএসএলের শেষ দুই ম্যাচে গোল হজম করেনি ইস্টবেঙ্গল। গ্রিক স্ট্রাইকার জানালেন, জয়ের পাশাপাশি ক্লিনশিট রাখাও তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে। ডিয়ামানটাকোস বলেন, 'এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। গোল না খাওয়া খুব জরুরি। এটা এক পয়েন্ট নিশ্চিত করে। এরপর আমরা গোল করতে পারলে তিন পয়েন্ট। আমরা গত দুই ম্যাচে যেভাবে একসঙ্গে ডিফেন্ড করেছি, সেটাই চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বাকিদের গোল করতে সমস্যা হয়। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।'

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর শুরুতে চোট ছিল। তাই সেরাটা দিতে পারেননি। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফেরেন। এএফসিতে প্রত্যেক ম্যাচে গোল পান। সেই ধারাবাহিকতা অব্যাহত আইএসএলেও। তবে নিজের গোল নয়, জয়কেই প্রাধান্য দিচ্ছেন লাল হলুদের ভরসা। ডিয়ামানটাকোস বলেন, 'আমি সবসময় ছন্দে ছিলাম। এএফসিতে নিয়মিত গোল করেছি। তবে আমার গোল করা গুরুত্বপূর্ণ নয়। আসল দলের জয়।' মাদি তালালের সঙ্গে তাঁর জুটি জমে উঠেছে। মাঠের বাইরের বন্ধুত্বের প্রতিফলন ঘটছে খেলায়। দিমি জানালেন, তালাল গ্রিক ভাষা বলতে পারায় কথা বলতে সুবিধা হয় তাঁর। সেই কারণেই বন্ধুত্ব ক্রমশ গাঢ় হচ্ছে লাল হলুদের দুই তারকার। যার প্রতিফলন ঘটল মাঠে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া