বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ নভেম্বর ২০২৪ ১৯ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি২০ ম্যাচে বল ধরতে গিয়ে আচমকা চোট পেয়েছিলেন মহম্মদ সামি। শেষ ওভারে বোলিং করার সময় বল থামানোর চেষ্টা করতে গিয়ে বিশ্রীভাবে পড়ে যান সামি। এরপরই পিঠের নীচের অংশ চেপে ধরেন বাংলার স্পিডস্টার। দেখেই বোঝা যাচ্ছিল তিনি অস্বস্তি বোধ করছেন। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের মেডিকেল প্যানেলের প্রধান নীতীন প্যাটেল সহ মেডিক্যাল টিম সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান।
জানা গেছে শুক্রবার খেলা চলছিল সৌরাষ্ট্রের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে। প্রসঙ্গত, সামি কত দ্রুত সুস্থ হচ্ছেন তা দেখতেই রাজকোট এসেছিলেন নীতীন প্যাটেল ও তাঁর টিম। যদিও প্রাথমিক শুশ্রুষার পর সামি শেষ ওভার বল করেন। যদিও বাংলা ম্যাচটি অল্প ব্যবধানে হেরে যায়।
বোর্ড কিংবা বাংলা দলের তরফে সামির চোট নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। শনিবার বিবৃতি দিলেন স্বয়ং সামি। জানালেন তিনি একদম ঠিক আছেন। প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, সামির চোট গুরুতর নয়। ঠিক আছেন স্পিডস্টার।
৩০ নভেম্বর শনিবার সামি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে সামির পায়ের ছবি দেখা যাচ্ছে। সঙ্গে ক্যাপশনে সামি লিখেছেন, ‘শক্তিশালী পা, শক্তিশানী মন, শক্তিশালী শরীর।’ শনিবার সকালে জিমে গিয়েছিলেন সামি। ওয়ার্ক আউটের সময়কার ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই চোটের জন্য মাঠের সামি। অস্ত্রোপচার, রিহ্যাব শেষে চলতি নভেম্বরে তিনি বাইশ গজে ফিরেছেন। বাংলার হয়ে রনজি প্রত্যাবর্তনেই দুরন্ত বোলিং করেছিলেন। এরপর সৈয়দ মুস্তাক আলিতে চারটি ম্যাচ খেলে ফেলেছেন। এবং চার নম্বর ম্যাচেই ঘটেছিল বিপত্তি। যদিও তা গুরুতর নয় বলে জানিয়ে দিলেন খোদ সামি। এই খবরে স্বস্তি টিম ইন্ডিয়ার অন্দরে। এখন দেখার সামিকে বর্ডার–গাভাসকার ট্রফির জন্য অস্ট্রেলিয়া পাঠানো হয় কিনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি