সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পর্ণার জায়গায় নতুন নায়িকা সমু সরকার! ২০ বছর এগিয়ে 'নিম ফুলের মধু'-তে শুরু হচ্ছে কোন নতুন মোড়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ১৮ : ১৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বেশকিছু দিন ধরেই টলিপাড়ার অন্দরের গুঞ্জন এবার নাকি শেষ হতে চলেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'নিম ফুলের মধু'। কিন্তু শেষের কোনও লক্ষণই নেই, বরং শুরু হতে চলেছে নতুন গল্প। এর আগেও বহুবার কয়েক বছর করে এগিয়েছে গল্প। কিন্তু এবার একেবারে এক ধাক্কায় ২০ বছর এগোল গল্পের মোড়। 


নতুন মোড়ে এল নতুন নায়িকাও। বেশকিছু দিন ধরেই ছোটপর্দায় অভিনেত্রী সমু সরকারের ফেরার খবর আসছিল। জল্পনাকে সত্যি করে পর্ণার মেয়ে 'পুঁটি'র চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। সম্প্রতি, চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। 


সেখানে দেখা যাচ্ছে, ২০ বছর পর দত্তবাড়ির এক অন্য ঝলক। বাড়ির পরিবেশ মাতিয়ে রাখে পুঁটি। মারা গিয়েছেন জেঠু। কিন্তু জেঠুর স্বভাব ধরে রেখেছে তার ছেলে। এদিকে স্মৃতি হারিয়ে নিখোঁজ সৃজন। পর্ণাও তাই সারাক্ষণ মনমরা হয়ে থাকে। হঠাৎ বাড়িতে পুলিশ আসে, আর পর্ণা যেহেতু এক সময় সাংবাদিকতা করত, তাই তার কাছে সাহায্য চায়। এক গুন্ডার দলকে ধরার জন্য পর্ণাকে সাহায্য করতে বলে পুলিশ। 


পরক্ষনেই দেখা যায়, সেই গুন্ডা দলের সর্দার সৃজন। স্মৃতি হারিয়ে একেবারে অন্য লুকে ধরা দেয় সে। এদিকে তার সঙ্গে দেখা যায় অভিনেত্রী আয়েন্দ্রি রায়কে। সেও গুন্ডা দলের সদস্য। পর্ণা কি চিনতে পারবে সৃজনকে? কেমনভাবে এগোবে গল্পের নতুন মোড়? জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া