সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দেখতে দেখতে এক বছর পার ছোট্ট ইয়ালিনির, মেয়ের জন্মদিনের খুশিতে কী করলেন বাবা রাজ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ইউভানের ৪ বছরের জন্মদিনে প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই ভাই বোনের নানা মুহূর্ত এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও প্রথমবার ইয়ালিনির মিষ্টিমুখ দেখতে পেয়েছিলেন নেটিজেনরা। 


ইউভানকে প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনলেও এতদিন মেয়ে ইয়ালিনির মুখ সামনে আনেননি রাজ-শুভশ্রী। প্রথমবার ছেলে ইউভানের জন্মদিনে ইয়ালিনিকে দেখে দারুণ খুশি হয়েছিলেন নেটিজেনরা। 

এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, জন্মের পর ঠিক ইউভানের মতোই দেখতে হয়েছি ইয়ালিনিকে। ঠিক যেন ৩ বছর পর যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এমনকী, অভিনেত্রীর দাবি ছিল, লোক ইউভান ভেবেই ভুল করতে পারে। 

এরপর মাঝেমধ্যেই মেয়ের কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেন শুভশ্রী। কখনও আদুরে স্বরে দাদাকে ডাকা কখনও আবার গানের তালে নাচা। একরত্তিকে নিয়ে শুভশ্রীর কাটানো বিশেষ মুহূর্তের সাক্ষী হতেন অনুরাগীরাও। দেখতে দেখতে এক বছর পার করলো ছোট্ট ইয়ালিনি। জন্মদিনে বাবা রাজ মেয়ের অদেখা কিছু ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

দেখা গেল হাসপাতালে সদ্যোজাত মেয়েকে আদর করার ছবিও ক্যামেরাবন্দি করেছিলেন। প্রথমবার মেয়েকে দেখে যে আনন্দ, তা স্পষ্ট শুভশ্রীর চোখেমুখে। এমনকী, খুদে ইয়ালিনি আর দাদা ইউভানের প্রথম দেখার মুহূর্তটাও বড় মিষ্টি। নিজের মায়ের কোলে অর্থাৎ ইয়ালিনির ঠাকুমার কোলে ওঠার ছবি দিতেও ভুললেন না রাজ।

 রাজের পোস্টে ইয়ালিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা থেকে নেটিজেনরাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া