বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ নভেম্বর ২০২৪ ০৪ : ৫৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শেষমেষ স্বস্তি। কলকাতায় পা রাখার পর থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে হাফ ছেড়ে বাঁচলেন। রাতে একটু শান্তিতে ঘুমোতে পারবেন অস্কার ব্রুজো। তীক্ষ্ণ কৌশলে শুক্রবার ঘরের মাঠে চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল করা নর্থ ইস্টকে আটকে দেন স্প্যানিশ কোচ। অকেজো করে দেন ছন্দে থাকা আলাদিন আজারাইকে। প্রথম জয় পেয়ে উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা। কিন্তু আনন্দে গা ভাসাতে চান না অস্কার। দলের খেলায় খুশি। তবে জানিয়ে দিলেন, এখান থেকে আর পেছন ফিরে দেখা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধারাবাহিকতা ধরে রাখাই এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অস্কার বলেন, 'একটা জয় খুব দরকার ছিল। এটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। তবে এই জায়গা থেকে এবার এগিয়ে যেতে হবে। আজকে আমরা ধারাবাহিকভাবে ভাল খেলেছি। তবে এটা সবে শুরু। বাকি ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'
পরপর হারের মধ্যে দলের দায়িত্ব নেন। এএফসিতে তাঁর কোচিংয়ে বদলে যায় ইস্টবেঙ্গল। সেই শুরু। তারপর আইএসএলে মহমেডানের বিরুদ্ধে অদম্য লড়াই ন'জনের লাল হলুদের। অবশেষে এল জয়। এই প্রত্যাবর্তনের জন্য ফুটবলারদেরই কৃতিত্ব দেন। তবে নর্থ ইস্টের মতো দলকে অকেজো করে দিতে পেরে সন্তুষ্ট। অস্কার বলেন, 'ম্যানেজমেন্ট যখন এই কঠিন সময় আমাকে দায়িত্ব দিয়েছে, তার মানে নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখেছে। আমার চিন্তাধারা পছন্দ হয়েছে। আমি দলের ক্ষমতায় বিশ্বাস রেখেছিলাম। প্লেয়াররা আমার বার্তা বুঝতে পেরেছে। ফুটবলাররাই সব করেছে। আমি শুধু পেছন থেকে ওদের একটু ধাক্কা মেরেছি। নর্থ ইস্ট আইএসএলে এতগুলো গোল করেছে। কিন্তু এদিন একটা ছাড়া কোনও ওপেন সুযোগ পায়নি। আইএসএলে সাফল্য পেতে হলে সুযোগগুলো কাজে লাগাতে হবে। যা আজকে আমরা পেরেছি। তবে লম্বা দৌড়ে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।' পরপর দুই ম্যাচে ক্লিনশিট রাখতে পারায় খুশি ইস্টবেঙ্গল কোচ।
এএফসি, আইএসএল মিলিয়ে টানা পাঁচ ম্যাচ না হারায় খুশি সল ক্রেসপো, মাদি তালালরা। লাল হলুদের দুই তারকা মনে করেন, এএফসি টার্নিং পয়েন্ট। চেন্নাই ম্যাচেও তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে ইস্টবেঙ্গল। ক্রেসপো বলেন, 'আমরা টানা পাঁচটা ম্যাচে হারিনি। ভাল সময় যাচ্ছে। আইএসএলে এই জয়টা খুব দরকার ছিল। আমরা চেন্নাইয়ের বিরুদ্ধেও তিন পয়েন্টের জন্য ঝাঁপাব। প্রত্যেক কোচ আলাদা। আমরা অস্কারের নির্দেশ মানার চেষ্টা করছি। আশা করছি এইভাবেই আমরা এগিয়ে যেতে পারব। এএফসি থেকেই আমরা বদলাতে শুরু করেছি। এটাই টার্নিং পয়েন্ট।' মাদি তালাল বলেন, 'এএফসি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারপর ন'জন মিলে মহমেডানের সঙ্গে ড্রও মনোবল বাড়ায়। আগে আমরা ভাল মেজাজে ছিলাম না। এই জয় আমাদের চাগিয়ে দেবে।' সোমবার থেকে চেন্নাই ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন ব্রুজো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি