সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ নভেম্বর ২০২৪ ০৪ : ০১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গত সপ্তাহে একটি বিলাসবহুল রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ কিনে সকলকে চমকে দিয়েছিলেন বিবেক ওবেরয়। বিবেক যে রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ গাড়িটি কিনেছেন তার আনুমানিক দাম ১২.২৫ কোটি টাকা। এমন তো নয়, বলিপাড়ায় বিবেক-ই প্রথম যে এমন বহুমূল্য গাড়ি কিনেছেন। তাহলে কেন অবাক হয়েছিলেন অনেকে? আসলে, যাঁরা কিনেছেন তাঁরা বিবেকের তুলনায় অনেক বড় তারকা। আসলে, বিবেক তো বহু বছর ধরেই প্রথম সারির তারকা তো নন। পাশাপাশি অভিনেতা হিসাবেও বাজারে তাঁর দর প্রায় তলানিতে বললেই চলে। তা সত্বেও এত মোটা টাকা তিনি খরচ করলেন কীভাবে তাও আবার স্রেফ একটি গাড়ির পিছনে?
আসলে, অনেকেই জানেন না প্রায় নিঃশব্দে গত দুই দশকেরও বেশি সময় ধরে তিলে তিলে এক ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। একটি প্রতিবেদন অনুযায়ী, বিবেকের মোট সম্পত্তির পরিমাণ এখন প্রায় ১২০০ কোটি টাকা! যেখানে রণবীর কাপুরের সম্পত্তির আনুমানিক পরিমাণ ৩৫০ কোটি টাকা, অল্লু অর্জুনের ৩৪০ কোটি টাকা এবং প্রবাসের সম্পত্তির পরিমাণের অঙ্কটা ঘোরাফেরা করছে ২৫০কোটি টাকার আশেপাশে।
সলমন খানের সঙ্গে সেই কুখ্যাত ঝামেলা হওয়ার পর একটু একটু করে বলিউডে কোণঠাসা হয়ে পড়েন বিবেক। ধীরে ধীরে প্রায় হারিয়েই যান তিনি। তবে বলিপাড়া থেকে সরে এলেও অভিনয় করা কিন্তু থামাননি তিনি। একপ্রকার তল্পিতল্পা গুটিয়ে চলে যান দক্ষিণে। সেখানে পরপর ছবিতে অভিনয় করতে থাকেন। ওটিটি সিরিজগুলোতেও মুখ দেখতে শুরু করেন তিনি। পাশাপাশি কেরিয়ারের শুরু থেকেই একাধিক ব্যবসায় অর্থ বিনিয়োগ করা শুরু করেছিলেন 'সাঁথিয়া' ছবির এই নায়ক। বিবেকের দু'টি সংস্থা রয়েছে। আবাসন শিল্পে তাঁর সংস্থার নাম কোর্মা ইনফ্রাস্টার্কচার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার নাম মেগা এন্টারটেইনমেন্ট। বহু স্টার্ট-আপেও টাকা লগ্নি করেছেন তিনি। একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়েরও অন্যতম সহ-প্রতিষ্ঠাতা তিনি! সবমিলিয়ে তাই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ফুলেফেঁপে উঠবে, এতে আর আশ্চর্য কি!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি