বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অস্কারের স্ট্র্যাটেজিতে বাজিমাত, আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের

Sampurna Chakraborty | ২৯ নভেম্বর ২০২৪ ০৩ : ২২Sampurna Chakraborty

ইস্টবেঙ্গল - ১ (ডিয়ামানটাকোস) 

নর্থ ইস্ট ইউনাইটেড - ০

সম্পূর্ণা চক্রবর্তী: অবশেষে শাপমুক্তি। ঘুরল ভাগ্যের চাকা। আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারাল অস্কার ব্রুজোর দল। মাহেন্দ্রক্ষণ এল দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের হাত ধরে। ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক গোল গ্রিক স্ট্রাইকারের। ৮ ম্যাচে ৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের। এদিন ম্যাচের সেরা অস্কার ব্রুজো। স্প্যানিশ কোচের স্ট্র্যাটেজিতেই জয়। ম্যাচের রিং মাস্টার তিনি। নিজের দলের প্লেয়ারদের পজিশনিং থেকে শুরু করে ট্যাকটিক্স, বিপক্ষকে জোনাল মার্কিং, সবেতেই বিপক্ষের কাউন্টারপার্টকে টেক্কা দিলেন অস্কার। আগের দিন ন'জন মিলে মহমেডানের বিরুদ্ধে ড্র করায় আত্মবিশ্বাস বেড়েছিল। সেই পালে চড়েই এল প্রথম জয়। এএফসি কাপের পর আবার জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। যুবভারতী থেকেই শুরু হয়ে গেল সুপার সিক্সের যোগ্যতাঅর্জনের লড়াই। নিঃসন্দেহে এই জয় বদলে দেবে লাল হলুদকে।

২০ দিনের ব্যবধানের পর সত্যিই এক ভিন্ন ইস্টবেঙ্গলকে দেখা গেল। আগ্রাসী ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্কার। কথা রাখলেন। সামনে একা ডিয়ামানটাকোসকে রেখে একটু পেছন থেকে মাদি তালালকে খেলান লাল হলুদের স্প্যানিশ কোচ। মহমেডান ম্যাচে লাল কার্ড দেখায় ছিল না দুই প্লেমেকার নাওরেম মহেশ এবং নন্দকুমার। তাঁদের জায়গার শুরু করেন পিভি বিষ্ণু এবং জিকসন সিং। প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে। জিকসনের পাস থেকে সামনে একা নর্থ ইস্ট কিপার গুরমীতকে পেয়েও গোলে রাখতে পারেননি বিষ্ণু। তার তিন মিনিট পর আবার সুযোগ। মাদি তালালের ফ্রিকিক বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান নর্থ ইস্ট কিপার। এদিন অস্কার ব্রুজোর ছকে বোতলবন্দি হয়ে যান আলাদিন আজারেই। মরক্কোন‌‌ স্ট্রাইকার বল পেলেই চারপাশ থেকে ছেঁকে ধরছিল লাল হলুদের প্লেয়াররা। সবসময় আলাদিনের গায়ের সঙ্গে দু'জন সেঁটে ছিল। তারমধ্যেও কয়েকবার ছিটকে বেরিয়ে বিপক্ষে বক্সে প্রবেশ করেন। ১৩ মিনিটে প্রথম সুযোগ নর্থ ইস্টের। আজারেইয়ের শট বাইরে যায়। 

শুক্র সন্ধেয় চেনা ছন্দে পাওয়া যায়নি ডুরান্ড কাপ জয়ীদের। বরং অনেক ভাল খেলে ইস্টবেঙ্গল। মরশুমের শুরুতেই যুবভারতীতে ইতিহাস লিখেছিল জন আব্রাহামের দল। কিন্তু এদিন ছন্নছাড়া দেখায় নর্থ ইস্টকে। জুয়ান পেদ্রো বেনোলিকে মাত দেন অস্কার ব্রুজো। তাঁর জোনাল মার্কিংয়ে আটকে যায় নেস্টর, জিতিনরা। গত মরশুমে এই জুটি নিজেদের ঘরের মাঠে ক্লেইটনদের ঘাম ছুটিয়ে গিয়েছিল। কিন্তু এদিন জিতিনের সেই বিষাক্ত দৌড় উধাও। ম্যাচের ২৩ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। মাদি তালালের ক্রস থেকে হেডে ১-০ করেন গ্রিক স্ট্রাইকার। বিরতির আগেই সমতা ফেরাতে পারত নর্থ ইস্ট। ম্যাচের ৩৮ মিনিটে সামতের ক্রস থেকে আলাদিনের হেড ক্রসপিসে লাগে। ফিরতি শট মারতে পারেননি মরক্কোন। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরানোর সুযোগ ছিল ডুরান্ড জয়ীদের সামনে। কিন্তু পরিবর্ত ফুটবলার গুইলারমোর গোল ফাউলের জন্য বাতিল হয়ে যায়। স্প্যানিয়ার্ড‌ শট নেওয়ার আগে আনোয়ারকে ফাউল করেন আলাদিন। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টির দাবি করে ইস্টবেঙ্গল। বিষ্ণুকে ফাউল করেন বেকে ওরাম। কিন্তু কর্ণপাত করেননি রেফারি। এদিন যথেষ্ট ভাল খেলে লাল হলুদের রক্ষণ। গোল সংখ্যা না বাড়লেও প্রায় একপেশে ম্যাচ। প্রশংসা করতেই হবে লাল হলুদ কোচের। তবে ম্যাচের শেষ ২৮ মিনিট দশজনের নর্থ ইস্টকে পেয়েও গোল সংখ্যা বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে বিষ্ণুকে ফাউল করে দ্বিতীয় হলুদ, অর্থাৎ লাল কার্ড দেখেন‌ বেমামের। ম্যাচের অন্তিমলগ্নে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চুংনুঙ্গা। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া