সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | সমাজমাধ্যমের কারণে বড় ক্ষতি! ভেঙ্গে পড়লেন ‘দুই শালিক’ খ্যাত অভিনেত্রী নন্দিনী দত্ত, কী হয়েছে তাঁর?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৯ নভেম্বর ২০২৪ ০২ : ২৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: এইমুহূর্তে স্টার জলসায় ‘দুই শালিক’ ধারাবাহিকে ‘ঝিলিক’-এর চরিত্রে অভিনয় করছেন নন্দিনী দত্ত। মাত্র কয়েকদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক, তবে ব্যক্তিগত এক ক্ষতির কারণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নন্দিনী। সামাজমাধ্যমে নিজেই সেকথা ভাগ করে নিয়েছেন তিনি। 

 

অভিনেতা-অভিনেত্রীদের জন্য সামাজমাধ্যম তাদের কাজের একটি অংশ, যোগাযোগের বিস্তৃতি। অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ সবটাই হয় সামাজিক মাধ্যমে। অনেক ক্ষেত্রে এই মাধ্যমে ফলোয়ার্সদের সংখ্যা দেখেও প্রজেক্টে এখন শিল্পী নির্বাচন করা হয়, তাই অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সামাজমাধ্যম। এহেন আবহে নন্দিনীর দু’টি সামাজিক মাধ্যম হ্যাকড হয়! একটি উদ্ধার করা গেলেও অন্যটি সম্ভবত আর পাবেন না অভিনেত্রী। 
অনেক পুরনো অ্যাকাউন্ট হওয়ায় ফলোয়ার্স সংখ্যা ছিল বেশ বেশি। এক মুহূর্তে সেসব সবকিছুই হারিয়ে ফেললেন নন্দিনী। এ প্রসঙ্গে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “গতকাল সমাজমাধ্যমে আমার দুটি অ্যাকাউন্ট হ্যাকড হয়। একটি উদ্ধার করা গেলেও আরেকটি আর সম্ভব হয়নি। তোমাদের সাপোর্ট ছাড়া আমার আর কিছুই করার নেই। আশা করছি, আমার পুরনো অ্যাকাউন্ট ফিরে পাব নয়তো নতুন একটি তৈরি করব। এই পুরো প্রসেসটার মধ্যে আমি অনেক কিছু নিয়ে ডিল করছি, দয়া করে তোমরা পাশে থেকো এবং তোমাদের দিক থেকে কোনও সমাধানের উপায় থাকলে আমায় অবশ্যই জানিও। আমার সকল অনুরাগীকে অনুরোধ করছি আমার পাশে থেকো, এই খারাপ সময় আমি ঠিক কাটিয়ে উঠবো।”

 

 

সমাজমাধ্যমে ফলোয়ার্স সংখ্যা বাড়াতে সম্ভবত ফের শূন্য থেকেই শুরু করতে হবে নন্দিনীকে। ঠিক সেই কারণেই সকলকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া