সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ নভেম্বর ২০২৪ ০০ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এ মহিলা গুপ্তচরদের প্রবেশ ঘটতে চলেছে তা জানা গিয়েছে আগেই। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ। ছবির নাম ‘আলফা’। ছবির নাম প্রকাশের সেই ভিডিওতে শোনা যাচ্ছে আলিয়ার কণ্ঠস্বর ‘‘গ্রিক ভাষার প্রথম অক্ষর এবং আমাদের উদ্দেশ্য এক। মন দিয়ে দেখলে, সব শহরে একটা জঙ্গল পাওয়া যাবে। আর জঙ্গলে রাজত্ব করে আলফা।’’
আগেই জল্পনা শুরু হয়েছিল ছবিতে হৃতিকের যোগ দেওয়া নিয়ে। এবার ‘আলফা’ ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এই ছবিতে ভীষণভাবে থাকছেন ‘কবীর’। শুধু তাই নয়, ‘ওয়ার ২’-এর আগে ‘আলফা’তে ‘কবীর’রূপে দর্শকের কাছে হাজির হবেন হৃতিক। আগামী ৯ ডিসেম্বর থেকে মুম্বইতেই শুটিং শুরু হবে তাঁর অংশের। মোট আটদিন ধরে শুট চলবে হৃতিকের অংশের। ওই সূত্র আরও জানিয়েছেন, রোম খাড়া করা অ্যাকশন দৃশ্যের মাধ্যমে ছবিতে এন্ট্রি হবে ‘কবীর’-এর। সেই দৃশ্যে যেন কোনও খুঁত না থাকে তাই শুটের তিনদিন আগে অর্থাৎ ৬ ডিসেম্বর থেকেই শুটের প্রাক-প্রস্তুতি শুরু করে দেবেন বলিপাড়ার এই ‘গ্রিক গড’।
কিছুদিন আগে ‘আলফা’ ছবিতে কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন শর্বরী। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ছবিতে হৃতিকের পাশাপাশি কি দেখা যাবে 'পাঠান'রূপী শাহরুখ খানকেও? ঠারেঠোরে অভিনেত্রী জানান, ‘স্পাই ইউনিভার্স’-এর ছবি যখন, এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবির সঙ্গে যোগসূত্র থাকতে হবে বাকি সব ছবির। একথা থেকেই স্পষ্ট ‘আলফা’তে হৃতিক ও শাহরুখ খানকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে।
ইতিমধ্যেই জমিয়ে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।‘আলফা’ যে প্রচুর অ্যাকশন দৃশ্যে ঠাসা থাকবে তা বলাই বাহুল্য। মুম্বইয়ের পরে শুটিং হতে পারে ইংল্যান্ডে। ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় নাকি থাকছেন ববি দেওল। এ কথাও শোনা যাচ্ছে যে, ছবিতে আলিয়া ও শর্বরীর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে পারেন অনিল কপূর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকেই মুক্তি পেতে পারে 'আলফা'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি