বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ নভেম্বর ২০২৪ ০০ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ২৯৫ রানের বিরাট ব্যবধানে জেতার পর যশপ্রীত বুমরাকে নিয়ে জয়জয়কার চলছে। অজিদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তারকা পেসার। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই বাজিমাত করেন বুমরা। পারথ টেস্টে ৭২ রানে ৮ উইকেট তুলে নেন। নাসের হোসেন মনে করেন, বুমরার সাফল্য বড় করে দেখানো হয় না। কারণ ও একজন বোলার বলে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় ব্যাটাররা প্রাধান্য পায়। তাঁদের সাফল্য যতটা বড় করে দেখানো হয়, বোলারদের ক্ষেত্রে তেমন হয় না। দাবি, সবসময় হেডলাইনে থাকে ব্যাটাররা।
একটি সাক্ষাৎকারে নাসের হোসেন বলেন, 'ওর ঝুলিতে স্লোয়ার, ইয়র্কার, বাউন্সার সব আছে। ম্যাচের আগে আমি ওর সাংবাদিক সম্মেলন দেখছিলাম। পুরো ফোকাসটাই কোহলি এবং রোহিতের ওপর ছিল। এছাড়াও ভারতীয় দলের ভারসাম্য, স্টিভ স্মিথ রান পাবে কিনা সেই নিয়ে। বুমরাকে নিয়ে কোনও কথাই ওঠেনি। হয়তো ও বোলার বলে। ব্যাটারদের অনেক বেশি হাইলাইট করা হয়।' বুমরার বর্তমান কেরিয়ার গড় ২০.০৬। ১৫০ বা তারও বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর আগে আছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার সিডনি বার্নস। ১৯০১ থেকে ১৯১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলে খেলেন তিনি। তাঁর সংগ্রহ ১৮৯ উইকেট। গড় ১৬.৪৩। এই প্রসঙ্গে নাসের হোসেন বলেন, 'বুমরার পরিসংখ্যান অনবদ্য। প্রায় সিডনি বার্নসের সঙ্গে একই সারিতে। বেশ অনেকদিন ধরে গড় ২০ র নীচে। এককথায় অসাধারণ। সব ফরম্যাটের ক্রিকেটে বিশ্বের একনম্বর বোলার।' পারথ টেস্ট অতীত। এবার অ্যাডিলেডে গোলাপী বলেও বুমরার কামাল দেখার অপেক্ষায় থাকবে ভারতীয় ক্রিকেট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি