বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পিছিয়ে গেল আইসিসির বৈঠক, আলোচনা হল না হাইব্রিড মডেল নিয়েও, কবে চূড়ান্ত সিদ্ধান্ত?

Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ২৩ : ২৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুক্রবার বৈঠক ছিল আইসিসির। সমস্ত দেশের প্রতিনিধিরাই ভার্চুয়ালি ছিলেন এই বৈঠকে। কিন্তু এদিনের বৈঠকের পরেও কোনও সিদ্ধান্ত হল না বলে জানা গিয়েছে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠক শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আইসিসি এখনও হাইব্রিড মডেল নিয়েও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শুক্রবারে আইসিসির বৈঠকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।

 

 

 

সূচি অনুযায়ী, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বড় ধাক্কা খেতে পারে। সূত্রের দাবি, অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থনে রয়েছে এবং তারা পাকিস্তানের অবস্থানের সঙ্গে একমত। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে বিতর্ক বেড়েছে বিশেষত এবং পিসিবির মধ্যে ভেন্যু নিয়ে চলা মতবিরোধের কারণে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা।

 

 

 

কিন্তু ভারত সরকার বিসিসিআইকে পাকিস্তান সফরের অনুমোদন দেয়নি নিরাপত্তাজনিত কারণে। ফলে পিসিবির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারত খেলতে না আসতা চাইলে তাদের বাদ দিয়েই টুর্নামেন্ট করা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তাদের স্পষ্ট বার্তা দিয়েছে, পুরো টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হোক।

 

 

এমনকি, যদি ভারত নাও আসে, তাও তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে প্রস্তুত। তাদের দাবি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলিও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। জানা গিয়েছে, আইসিসি বারবার পিসিবিকে হাইব্রিড মডেলের কথা জানালেও সেই দাবিও নাকচ করে দেওয়া হয়েছে পিসিবির তরফে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া