বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ নভেম্বর ২০২৪ ২২ : ৫৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ক্যানবেরায় পৌঁছেছে ভারতীয় দল। শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবেন রোহিত, বিরাটরা। তার আগে শুক্রবার অনুশীলনে নেমে পড়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ক্যানবেরায় পৌঁছনোর পর এদিনই ছিল ভারতীয় দলের প্রথম প্র্যাকটিস সেশন। এদিন নেটে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন শুভমন গিল। তাঁকে দেখে মনে হয়নি আঙুলের চোট সারিয়ে ফিরছেন। যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সঙ্গেই ব্যাট করেন। শুক্রবার নেটে প্রসিদ্ধ কৃষ্ণ, যশ দয়াল, আকাশ দীপের বলের বিরুদ্ধে ব্যাট করেন তারকা ক্রিকেটার। গিলের অনুপস্থিতিতে তিন নম্বরে নামানো হয়েছিল দেবদত্ত পাড়িক্কেলকে। কিন্তু ব্যর্থ হন। তবে শুভমন খেললেও, কোন পজিশনে ব্যাট করতে নামবেন, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও এই নিয়ে ভাবছেন না। আঙুলের চোট সারিয়ে অ্যাডিলেড টেস্টে ফেরার বিষয়ে আশাবাদী গিল।
প্র্যাকটিসের পর বিসিসিআইয়ের একটি ভিডিওতে শুভমন বলেন, 'যেকোনও বল ব্যাটের মাঝে লাগলে, দারুণ অনুভূতি হয়। এই অনুভূতির জন্যই আমি খেলি। আজ আমার প্রথম দিন ছিল। আমি চোটের অবস্থা বোঝার চেষ্টা করছিলাম। দেখছিলাম ব্যথা লাগছে কিনা, বা চোটের জায়গা ফুলে উঠছে কিনা। তবে সব ঠিকঠাকই ছিল। এতটা আমরাও আশা করিনি।' শুভমন ছাড়া বাকি ভারতীয় ব্যাটাররাও নেটে ব্যাট করে। বৃষ্টির মধ্যে অনুশীলন চালিয়ে যান রোহিত শর্মা। রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর এদিন প্রথম পুরো দলের সঙ্গে প্র্যাকটিস করেন ভারত অধিনায়ক। যদিও ক্যাঙ্গারুদের দেশে পৌঁছনোর পরের দিন একাই নেটে দেখা যায় রোহিতকে।
শুক্রবার মানুকা ওভালে সবার আগে নেটে ব্যাট করতে নামেন রোহিত। তারপর নামেন যশস্বী জয়েসওয়াল এবং বিরাট কোহলি। এর থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিন নেটে বল করেনি যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা। দলের বাকিরা মূল মাঠে ওয়ার্ম আপ করার পর টাচ ফুটবল খেলে। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার প্রভাব পড়তে পারে প্র্যাকটিস ম্যাচে। এদিন একটানা ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই প্র্যাকটিস চালিয়ে যায় ভারতীয় দল। রোহিত এবং শুভমন, দু'জনেই নেটে ব্যাট করায় ব্যাটিং পজিশন সাজাতে হিমশিম খাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি