সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | তপন সিনহা থেকে মার্লন ব্র্যান্ডো, জন্মশতবর্ষে কিংবদন্তি শিল্পীদের জন্য কোন বিশেষ উদ্যোগ এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৯ নভেম্বর ২০২৪ ২২ : ৫৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: শুরু হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ডিসেম্বর থেকেই কলকাতা জুড়ে জমে উঠবে ছবির মেলা। নানা স্বাদের সিনেমা চেখে দেখার অপেক্ষায় চলচ্চিত্র উৎসবমুখী কলকাতার দর্শক। শুক্রবার রবীন্দ্র সদনে হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন। অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা অর্জুন চক্রবর্তী, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রমুখ।সেখানেই ঘোষণা হল এবারের ফোকাস দেশ ফ্রান্স।


জন্মশতবর্ষ উপলক্ষে এবারের ফেস্টিভ্যালে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে তপন সিংহ, মার্লন ব্র্যান্ডো, মার্সেল্লো মাস্ত্রোইয়ান্নি, সেরগেই পারাজানভ, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কিনেনি নাগেশ্বর রাও, বংশী চন্দ্রগুপ্ত, মহম্মদ রফি, তালাত মাহমুদ ও সুরকার মদন মোহনকে। বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে কুমার সাহানি, অ্যালায়েন ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে। 

 

উৎসবে প্রদর্শিত হবে তপন সিনহা পরিচালিত 'কাবুলীওয়ালা', 'নির্জন সৈকতে', 'গল্প হলেও সত্যি' ও 'হারমোনিয়াম' ছবি।  মার্লন ব্র্যান্ডো অভিনীত 'দ্য গডফাদার' এবং 'ভিভা জাপাটা' রয়েছে এই তালিকায়। শতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলির তালিকায় রয়েছে মার্সেলো মাস্ত্রোরোইয়ান্নির 'লা দোলচে ভিতা', সের্গেই পারাজানাভের 'দ্য কালার অফ পোমিগ্রেনেটস্', হরিসাধন দাশগুপ্তের 'একই অঙ্গে এত রূপ'। তালিকায় জায়গা করে নিয়েছে অরুন্ধতী দেবীর 'ভগিনী নিবেদিতা' এবং আক্কিনেনি নাগেশ্বর রাও-এর 'দেবাদাসু'।

 


এ বছর প্রতিযোগিতা বিভাগে মোট ২৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়েছে। প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২টি পূর্ম দৈর্ঘের ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। এ ছাড়াও ১০৩টি ছবি দেখানো হবে, যা কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। এ বার ২৯টি দেশ অংশগ্রহণ করেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শহরের ২০টি জায়গায় সিনেমা প্রদর্শিত হবে। দেখানো হবে মোট ১৭৫টি ছবি।

সারা বছর ধরে অপেক্ষার পর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আসা দেশবিদেশের ছবি দেখতে আপাতত মুখিয়ে সিনেমাপ্রেমী দর্শক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া