বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ২১ : ৫৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। পাকিস্তানে না যাওয়ার ঘোষণার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের প্রতি ভারতের পররাষ্ট্র নীতির ব্যাখ্যা দিতে এবার ক্রিকেটের তুলনা টেনে এনেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহিন্দর অমরনাথের আত্মজীবনী ‘ফিয়ারলেস’ প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের প্রতি ভারতের নীতি ‘প্রথাগত সাইড-অন পজিশন’ থেকে পরিবর্তিত হয়ে ‘ওপেন-চেস্টেড পজিশনে’ চলে এসেছে।
ভারতের অবস্থান স্পষ্ট করে মহিন্দর অমরনাথকে উদ্দেশ্য করে জয়শঙ্কর বলেন, "আপনি বলেছিলেন, আপনি তাদের বিরুদ্ধে ভাল খেলেছিলেন কারণ, প্রথাগত সাইড-অন পজিশন থেকে এখন আপনি ওপেন-চেস্টেড পজিশনে চলে এসেছেন। আমি পাকিস্তান নীতির সেই সময়ের জন্য এর চেয়ে ভালো বর্ণনা আর পেতাম না’। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করতে শুক্রবার হাইভোল্টেজ বৈঠকে বসছে আইসিসি। সমস্ত দলের প্রতিনিধিই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বৈঠকে। পাকিস্তানে যে খেলতে যাবে না তা ভারত আগেই জানিয়ে দিয়েছে।
বরং হাইব্রিড মডেলের উপর জোর দিয়েছে বিসিসিআই। কিন্তু এই মডেল মানতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, হাইব্রিড মডেলকেই সেরা বিকল্প মনে করছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মতে, টুর্নামেন্টের স্বার্থে সব দেশই এই মডেল মেনে নেবে। কারণ ভারত–পাকিস্তান না খেললে টুর্নামেন্টের জৌলুস অনেকটাই কমে যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি