বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ নভেম্বর ২০২৪ ২১ : ০৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গোলাপী বলের টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শনিবার ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে খেলা। অ্যাডিলেডে গোলাপী বলের দিন রাতের টেস্টে ভারতের ব্যাটিং অর্ডার নির্ধারিত হবে এই প্র্যাকটিস ম্যাচে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথ টেস্টে ছিলেন না রোহিত শর্মা। ভারত অধিনায়ক ফেরায় দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডার বদলাতে হবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে। আঙুলের চোট সারিয়ে শুভমন গিল ফিরলে দল নির্বাচন নিয়ে আরও সমস্যায় পড়তে হবে ম্যানেজমেন্টকে। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেনিংয়ে ফিরবেন রোহিত শর্মা। কিন্তু পারথে যশস্বী এবং কেএল রাহুলের ওপেনিং জুটি হিট করায়, রোহিতকে পরের দিকে নামার অনুরোধ করা হতে পারে।
শুক্রবার ক্যানবেরায় প্র্যাকটিস সেশনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের সহকারী কোচ। কিন্তু রোহিত শর্মার ব্যাটিং পজিশন নিয়ে কোনও বাক্যালাপ করেননি। এই প্রসঙ্গে গম্ভীরের ডেপুটিকে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, 'এই বিষয়ে এখনও কিছু ঠিক করা হয়নি। এখনও ভাবার সময় আসেনি। ক্যানবেরায় প্র্যাকটিস ম্যাচটা খেলা হোক। তারপর দেখা যাবে। অ্যাডিলেডে পৌঁছনোর পর আমরা পরিকল্পনা করব।' শুক্রবার অনুশীলনে নেমে পড়েন শুভমন গিল। কিন্তু তাঁকে দ্বিতীয় টেস্টে আদৌ পাওয়া যাবে কিনা এখনও নিশ্চিত নয়। অভিষেক বলেন, 'গিলের বিষয়টা ফিজিও ঠিক করবে। ব্যাট করার সময় যথেষ্ট স্বচ্ছন্দ দেখায়। বর্তমানে ও ইন্ডোরে ব্যাট করছে। কাল খেলবে কিনা সেটা পরে ঠিক করা হবে।'
গোধূলির সময় গোলাপী বলের মুভমেন্ট লাল বলের তুলনায় আলাদা। তাই দু'দিনের প্রস্তুতি ম্যাচে গোলাপী বলের সঙ্গে অভ্যস্ত হতে চাইবে ভারতীয় ক্রিকেটাররা। বল প্রসঙ্গে অভিষেক বলেন, 'আসল বিষয় হল বলের রং এবং মুভমেন্টের সঙ্গে মানিয়ে নেওয়া। পরের কয়েকদিনে আমরা এটার সঙ্গে অভ্যস্ত হতে চাই। পার্থক্য মূলত মাইন্ডসেটে। পারথেও আমরা গোলাপী বলে প্র্যাকটিস করেছি।' ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। তাঁর ডেপুটি জানালেন, কয়েকদিনের মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন ভারতের হেড কোচ। সরাসরি অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। এখনও পর্যন্ত ভারতীয় দল চারটে দিন-রাতের টেস্ট খেলেছে। তারমধ্যে টিম ইন্ডিয়ার একমাত্র হার চার বছর আগে অ্যাডিলেডে। ৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত। তবে এবার পরিস্থিতি আলাদা। পারথে প্রথম টেস্ট ২৯৫ রানে জেতায় আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি