সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিয়ের মণ্ডপে বরকে কষিয়ে চড়! রেগে গিয়ে বেরিয়ে গেল বরযাত্রী, নতুন জীবন শুরুর আগেই কপাল পুড়ল টলিপাড়ার কোন নায়িকার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৯ নভেম্বর ২০২৪ ২০ : ৫৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সদ্য শুরু হলেও ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। পারুল ও রায়ানের খুনসুটি যে বেশ পছন্দ করছেন দর্শক তা বোঝা যাচ্ছে টিআরপি তালিকা দেখেই। গত দু'সপ্তাহ ধরে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। 


এখন গল্পে দেখানো হচ্ছে, রায়ানের দিদি রুক্মিণীর সঙ্গে বিয়ে হয়েছে পারুলের দাদার। শহরের মেয়ে বলে গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে তার। কিন্তু সুবিধা-অসুবিধায় সে পাশে পাচ্ছে ননদ পারুলকে। এদিকে বিয়ে ঠিক হয়েছে পারুলেরও। বর সারাদিন নেশায় ডুবে থাকে। তবে সে কথা জানে না পারুলের বাড়ির লোক। কিন্তু রায়ান জানে, তাই সে মনে মনে খুশি হয়। ভাবে, দিদির গ্রামে বিয়ে হওয়ার প্রতিশোধ হিসাবেই পারুলের বরের আসল রূপ কিছুতেই সামনে আসতে দেবে না। 


সম্প্রতি, চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের দিন পারুলের বরের বন্ধুরা সব খাবার নিজেরাই খেয়ে ফেলছে। অতিথি আপ্যায়নে ক্ষতি হচ্ছে দেখে পারুলের বাবা তাদের এরকম অনাচারনা করার জন্য অনুরোধ জানাতে যায়। ঠিক সেই সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেয় হবু বর। পারুল বাবার অপমান সহ্য করতে না পেরে সবার সামনে চড় মারে হবু বরকে। রেগে গিয়ে বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে যায় বর। 


লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে পারুলকে বাঁচাতে রায়ানের দাদু রায়ানের সঙ্গে পারুলের বিয়ে দিতে চায়। তখন পারুল জানায়, এই বিয়ে হলে খুনোখুনি হয়ে যাবে তার ও রায়ানের মধ্যে। দু'জনেই এই বিয়ের বিরুদ্ধে। কী হবে শেষমেশ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামীপর্বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া