সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | রাজ কুন্দ্রার অফিস-বাড়িতে হানা ইডির, কোন অভিযোগে ফের বিপাকে শিল্পা শেঠির স্বামী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৯ নভেম্বর ২০২৪ ১৯ : ৫১Soma Majumder

সংবাদ সংস্থা, মুম্বই: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেট্টির! আইপিএল বেটিং, অশ্লীল ছবি কাণ্ডের পর অভিনেত্রী ওতাঁর স্বামী রাজ কুন্দ্রা ফেঁসেছিলেন বিটকয়েন জালিয়াতি মামলায়। যার জেরে গত এপ্রিল মাসে স্থাবর-অস্থাবর সব মিলিয়ে তারকা দম্পতির প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। হাতছাড়া হয়েছে শিল্পার নামে থাকা বিলাসবহুল বাড়িও। এবার ফের বিপাকে তারকা দম্পতি। একাধিক আইনি জটের মাঝেই শুক্রবার রাজের অফিস ও বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

শুক্রবার সকালে পর্নকাণ্ডে রাজ-শিল্পার বাড়িতে তল্লাশি করতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী,  মুম্বই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় ইডি চিরুনি তল্লাশি চালাচ্ছে। সেই সূত্রেই সংশ্লিষ্ট মামলায় রাজ সহ ওই ঘটনার বাকি অভিযুক্তদের বাড়িতেও হানা দেয় ইডি।

এদিন কাল ৬টা থেকে কুন্দ্রার সান্তাক্রুজের বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান চলছে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, অশ্লীল ছবি তৈরি সহ বিভিন্নভাবে অর্থ তছরুপ করে রাজ দেশের আইন ভঙ্গ করেছেন। এমনকী মেয়েদের জোর করে পর্নোগ্রাফি ছবিতে কাজ করতে বাধ্য করা হত, এমন অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে।

২০২১ সালে অশ্লীল ছবি কাণ্ডে নাম জড়ায় রাজের। সেই সময় পাক্কা দু’মাস তাঁকে হাজতে থাকতে হয়। এরপর জামিনে ছাড়া পেয়ে একটু একটু করে নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছিলেন বিটাউনের চর্চিত দম্পতি। ওই মামলা এখনও নিষ্পত্তি হয়নি।  সেই মামলায় ফের বিপাকে পড়লেন অভিনেত্রীর স্বামী। শুধু অশ্লীল ছবি নয়, আইপিএল বেটিং, বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তছরুপ মামলাতেও নাম জড়িয়েছে রাজ কুন্দ্রার। তবে শুধু রাজ কুন্দ্রা নন, সেই সময় পর্নকাণ্ডে জামিন পেয়েছিলেন শার্লিন চোপড়া, পুনম পান্ডের মতো অভিনেতারা। তাঁদের বিরুদ্ধেও পর্ন ভিডিয়ো ছড়ানোর অভিযোগ ছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া