সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ নভেম্বর ২০২৪ ১৮ : ১৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: অভিনয় জীবনে বারবার নিজেকে ভেঙেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সমস্ত চরিত্রেই তাঁর সাবলীল অভিনয় মন কেড়েছে দর্শকের। বিভিন্ন চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ পছন্দ করেন অভিনেত্রী নিজেও।
এবার তিনি ধরা দিতে চলেছেন এক রেডিও জকির ভূমিকায়। এই প্রথমবার এই ধরণের চরিত্রে দেখা মিলবে ঋতুপর্ণার। স্বাধীনতার আগে এক বিশিষ্ট রেডিও সঞ্চালিকা ছিলেন বেলা দেবী। একজন মহিলা হয়ে সেই সময় এই পেশায় আসার জন্য তাঁর লড়াই ফুটে উঠবে ছবির গল্পে। পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায়।
খুব রক্ষণশীল পরিবারের মেয়ে ছিলেন বেলা দেবী। স্বাধীনতার আগে বাড়িতে ছিল মেয়েদের নিয়মের কড়াকড়ি। সেই সমস্ত নিয়ম ভেঙে নিজের স্বপ্নপূরণের পথে এগিয়েছিলেন তিনি। এসেছিল অনেক বাধা। কিন্তু শেষমেশ জয় হয়েছিল বেলা দেবীর অদম্য ইচ্ছেশক্তির। কর্মজীবনে রবীন্দ্রনাথের সাক্ষাৎকার থেকে শুরু করে বহু স্বাধীনতা সংগ্রামীর কথা তুলে ধরেছিলেন তিনি। তাঁর জীবনী নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।
বেলা দেবীর ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত ইতিমধ্যেই শুরু করেছেন শুটিং। তাঁর দাদার ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবদূত ঘোষকে। এখনও চূড়ান্ত হয়নি ছবির নাম। তবে সূত্রের খবর, আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি