বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৯ নভেম্বর ২০২৪ ১৫ : ২৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সাড়া জাগিয়ে শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট। শতরানও ছিল। কিন্তু আচমকাই পৃথ্বী শ বিপথগামী। দিগভ্রষ্ট হয়ে পড়েছেন। আইপিএলে এবার কোনও দলই তাঁকে নেয়নি। গতবার দিল্লিতে ছিলেন। ৮ ম্যাচে ১৯৮ রান করেছিলেন। সেই দিল্লিও এবার তাঁকে রিটেন করেনি। নিলামে রাইট টু ম্যাচ দিয়ে তুলেও নেয়নি। এরপরই অভিমানী শ বলেছেন, ‘আমি কী এমন করেছি।’
২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ। ২০২২ সালে পৃথ্বীকে সাড়ে সাত কোটি টাকায় কিনেছিল দিল্লি। কিন্তু তারপর থেকেই ছন্দ হারিয়েছেন তিনি। ফিটনেসের সমস্যা ছিলই। মাঠের বাইরে একাধিক বিতর্কে জড়িয়েছেন। ২০১৮ সাল থেকে আইপিএল খেলে এলেও এবারই প্রথম তিনি ক্রোড়পতি লিগে নেই। দিল্লি ক্যাপিটালসের কো ওনার পার্থ জিন্দাল খোলসা করেছেন কেন তারা পৃথ্বীকে দলে রাখেননি। তাঁর কথায়, ‘পৃথ্বী দারুণ প্রতিভা। কিন্তু কোনও কারণে বিপথগামী হয়ে পড়েছে। এখন ওকে ফের পুরনো জায়গায় ফিরে আসতে হবে। সময় দরকার। বলতে পারেন এটা পৃথ্বীর জন্য ওয়েক আপ কল।’ এরপরই তাঁর সংযোজন, ‘কেউ পৃথ্বীকে পরবর্তী লারা বলত। কেউ বা শচীন। মুম্বই ক্রিকেটে একসময় হইচই ফেলে দিয়েছিল পৃথ্বী। কিন্তু আচমকাই হারিয়ে গেল। এখন ওকে কঠোর পরিশ্রম করতে হবে। নেটে অনেক সময় দিতে হবে। ফিটনেসে উন্নতি করতে হবে। সবচেয়ে বড় কথা ডিসিপ্লিনড হতে হবে।’ তিনি আরও বলেছেন, ‘শুধু প্রতিভা থাকলেই হয় না। কঠোর পরিশ্রম করতে হয়। আশা করি ক্রিকেটের বেসিক গুলো ও আবার ফিরে পাবে। ও কামব্যাক করবে।’
আইপিএলে ৭৯ ম্যাচে পৃথ্বী করেছেন ১৮৯২ রান। স্ট্রাইক রেট ১৪৭.৪৭। গড় ২৩.৯৫। রয়েছে ১৪ অর্ধশতরান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি