সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Ananya Panday wants father Chunky to delete his Instagram and it has connection to her rumored ex Aditya Roy Kapur

বিনোদন | চাঙ্কি পাণ্ডের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলতে মরিয়া অনন্যা! নেপথ্যে 'হাত' প্রাক্তন প্রেমিক আদিত্যর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ নভেম্বর ২০২৪ ১৫ : ০৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: চাঙ্কি পাণ্ডেকে তাঁর ইনস্টাগ্রাম‌ অ্যাকাউন্ট মুছে ফেলতে বললেন তাঁর মেয়ে তথা অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সম্প্রতি, এক সংস্থার তরফে এই বাবা-মেয়ে জুটির এক আড্ডার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। সেখানেই চাঙ্কিকে এই নির্দেশ দিলেন তাঁর মেয়ে।

খানিক কড়া গলায় বাবার উদ্দেশ্যে অনন্যাকে বলতে শোনা গেল, " ইনস্টাগ্রামে তুমি যা শুরু করেছ... কোনও পোস্ট ভাল‌ করে না লক্ষ্য করেই লাইক দিচ্ছো... যার ফলে অকারণে বিতর্ক তৈরি হচ্ছে! ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলা উচিত তোমার।" কাঁচুমাচু মুখ করে সরল ভঙ্গিতে চাঙ্কির সাফাই, "... সমাজমাধ্যমে কোনও পোস্টে তোমার ছবি চোখে পড়লেই, তাতে আমি লাইক দিই।" 

প্রসঙ্গত, অল্প সময়ের জন্য সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপুর। তবে তাঁদের সম্পর্ক ভেঙে গেলেও এক পণ্যের বিজ্ঞাপনের মুখ হিসাবে একসঙ্গে কাজ করছেন তাঁরা। পেশাদারিত্ব বজায় রেখেই। সেই ছবি সামনে হাসতেই হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। এই প্রাক্তন জুটির উদ্দেশ্যে ভেসে এসেছে কটাক্ষ। একটি পোস্ট খুব ভাইরাল হয়, যেখানে আদিত্য-অনন্যার ছবির উপরে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, " যখন বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ সম্পর্কের তুলনায় বেশি দিন টেকে।" এবং সেই পোস্টেই 'লাইক' দিয়েছিলেন চাঙ্কি! বলি-অভিনেতার এহেন কীর্তির ছবি স্ক্রিনশট মেরে তুলে রেখে সমাজমাধ্যমে তা ছড়িয়ে দেন এক নেটিজেন। হু হু করে ভাইরাল হয় সেই পোস্টটিও। শুরু হয় হাসাহাসি।

নাম না তুলে, এবার সেই ঘটনার-ই প্রসঙ্গ টানলেন অনন্যা। এইমুহুর্তে চাঙ্কি-কন্যার হাতে একাধিক কাজ রয়েছে। যার মধ্যে রয়েছে, 'কল মি বে ২', ' চাঁদ মেরা দিল' এবং সি.শঙ্করন নায়ারের বায়োপিক। অন্যদিকে, চাঙ্কির হাতে রয়েছে 'হাউজফুল ৫'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া