বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ০৫ : ০৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কটাক্ষ করলেন শহিদ আফ্রিদি। এটাকে রাজনীতির লড়াইয়ের অ্যাখ্যা দেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। দুই বোর্ডের সংঘর্ষে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষতির প্রসঙ্গ তোলেন আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় নিজের মনোভাব ব্যক্ত করেন প্রাক্তন পাক নেতা। তিনি মনে করেন, এই বিষয়টি এবার আইসিসির নিজের হাতে নিয়ে নেওয়া উচিত। বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেন আফ্রিদি। জানান, অতীতে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত সমস্যা থাকা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট দল ভারতে খেলতে এসেছে। তাই ভারতেরও উচিত পাকিস্তানে খেলতে যাওয়া।
হাইব্রিড মডেল নিয়ে পিসিবির অবস্থানের সমর্থনে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। নিজের এক্স হ্যান্ডেলে শহিদ আফ্রিদি লেখেন, 'রাজনীতির সঙ্গে খেলাকে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিসিসিআই। হাইব্রিড মডেল নিয়ে পিসিবির অবস্থানের পূর্ণ সমর্থন করি। বিশেষে করে ২৬/১১ ঘটনার পর নিরাপত্তা নিয়ে চিন্তা থাকা সত্ত্বেও পাকিস্তান দল পাঁচবার ভারত সফরে গিয়েছে। এবার আইসিসি এবং তাঁদের বোর্ড অফ ডিরেক্টরদের ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গিয়েছে।'
২০০৮ সালে মুম্বই হামলার পর পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারতীয় দল। এবারও বিসিসিআই জানিয়ে দেয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। সেই থেকে সমস্যার সূত্রপাত। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করার প্রস্তাব দেয় আইসিসি। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে রাখার কথা বলা হয়। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে পিসিবি। কোনওভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে যেতে দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁদের এই অনড় মনোভাবে সমস্যায় পড়েছে আইসিসি। হাইব্রিড মডেলে হলে, গ্রুপ পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরশাহিতে রাখা হতে পারে। নকআউট পর্ব পাকিস্তানে। কিন্তু ভারত নকআউট পর্বে গেলে আবার ভেন্যু বদল করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য অনেকটাই ভারত-পাকিস্তান ম্যাচের ওপর নির্ভরশীল। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলে, না বয়কট করলে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিকভাবে ক্ষতি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার আলোচনায় বসবে আইসিসির বোর্ড অফ ডিরেক্টররা। ক্রিকেটমহলের নজর থাকবে সেদিকেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি