বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দুই দেশের ইতিহাস থেকে অস্ট্রেলিয়া সফর, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মন ছুঁলেন রোহিত

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ০২ : ৩৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্ট শুরু হতে এক সপ্তাহ বাকি। তার আগেই ক্যানবেরা পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল হাজির হয় ফেডারেল পার্লামেন্ট হাউজে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মনে রাখার মতো বক্তৃতা দিলেন রোহিত শর্মা। দুই দেশের মধ্যে ভাল সম্পর্কের উল্লেখ করেন ভারত অধিনায়ক। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের কথাও তোলেন। রোহিতের এই ভাষণ মাঠে এবং মাঠের বাইরেও নেতৃত্বের ছাপ রাখে। শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দলকে ফেডারেল পার্লামেন্ট হাউজ আমন্ত্রণ জানান দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। 

আমন্ত্রণে হাজির হয়ে রোহিত বলেন, 'ভারত, অট্রেলিয়ার মধ্যে লম্বা ইতিহাস আছে। সে খেলাধুলো হোক, বা বাণিজ্য। বছরের পর বছর আমরা অস্ট্রেলিয়ায় আসা উপভোগ করি। ক্রিকেট খেলতে ভালবাসি। এখানকার সংস্কৃতি ভাল লাগে। অবশ্যই এখানে এসে ক্রিকেট খেলা চ্যালেঞ্জিং। প্রত্যেক প্লেয়ারের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে। তাই এখানে খেলা আমাদের কাছে সবসময় চ্যালেঞ্জিং। অতীতে আমরা কিছু সাফল্য পেয়েছি। গত সপ্তাহে সেই মোমেন্টাম কাজে লাগাতে পেরেছি। অস্ট্রেলিয়ার সংস্কৃতিও উপভোগ করতে চাই আমরা। প্রত্যেক শহরে আলাদা অনুভূতি হয়। আমরা এখানে আসতে ভালবাসি। আশা করছি পরের কয়েক সপ্তাহে আমরা অস্ট্রেলিয়ার জনতা এবং ভারতীয় ফ্যানদের আনন্দ দিতে পারব। ক্রিকেটের পাশাপাশি দেশটাকেও উপভোগ করতে চাই। সবাই জানি এটা কত সুন্দর দেশ। আশা করছি আগামী এক মাস ভাল সময় কাটাতে পারব। আমরা সবাই খুবই উত্তেজিত। আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।' বৃহস্পতিবার সকালে পারথ থেকে ক্যানবেরায় এসে পৌঁছয় ভারতীয় দল। শনিবার থেকে মানুকা ওভালে দিন রাতের প্র্যাকটিস ম্যাচ খেলবে রোহিত, বিরাটরা।‌ শুক্রবার ক্যানবেরায় অনুশীলন করবে টিম ইন্ডিয়া। ২০২০ সালে অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এবার শাপমুক্তির পালা। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া