বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ নভেম্বর ২০২৪ ০২ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে সেলফি পোস্ট করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী টিম ওয়াটস। বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ করে ‘ফ্যানবয় মোমেন্ট’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যানবেরার পার্লামেন্ট হাউসে ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সেখানে উপস্থিত ছিলেন বিরাট কোহলিও। সেখানেই কোহলির সঙ্গে ছবি তুলে টিম ওয়াটস সেটি শেয়ার করেন। ওয়াটসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরও একটি ছবি দেখা গিয়েছে যেখানে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি পরে রয়েছেন।
অস্ট্রেলিয়ার মন্ত্রীর এই ফ্যানবয় মোমেন্ট বিরাট কোহলির বিশ্বব্যাপী জনপ্রিয়তার আরও একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তার খেলার দক্ষতা এবং ক্যারিশমা শুধু ভক্তদেরই নয়, বিশ্বনেতাদেরও মুগ্ধ করেছে। ক্রিকেট মাঠের বাইরেও তার প্রভাব দেখা গিয়েছে বারবার। ইনস্টাগ্রামের পোস্টের ক্যাপশনে টিম ওয়াটস জানান, কোহলির সঙ্গে আইপিএল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্পর্কে আলোচনা হয়েছে তাঁর। তিনি লেখেন, ‘আমি আইপিএলে আরসিবির সমর্থক। এটাই একমাত্র সময় যখন আমি বিরাট কোহলিকে সমর্থন করতে পারি। আমি বিরাটের খেলার প্রশংসা করেছি এবং জানিয়েছি যে আমি তাঁর খেলা দেখতে পছন্দ করি।
কারণ বিরাট একজন অস্ট্রেলিয়ানের মত ব্যাট করেন। তবে অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় নয়’! অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এই সাক্ষাতের ছবি শেয়ার করা হয়। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং জসপ্রীত বুমরা ও বিরাট কোহলির প্রথম টেস্টে পারফরম্যান্সের প্রশংসা করেন। রোহিত শর্মা পার্লামেন্ট হাউসে একটি সংক্ষিপ্ত বক্তৃতাও দেন। আগামী ৩০ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ক্যানবেরাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অ্যাডিলেডে দিন রাতের টেস্টের আগে এই প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি