বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীতকালে সোয়েটার-জ্যাকেটে লুকোতে হবে না বাড়তি মেদ! রোজের পাতে এই ৫ সবজি রাখলেই মোমের মতো গলবে চর্বি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ নভেম্বর ২০২৪ ০২ : ৪৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: গুটি গুটি পায়ে শীত এসেই গেল। শীতকাল মানেই পার্টি, নিমন্ত্রণবাড়ি, পিকনিক। এই সময়েই নিয়ম মেনে চলা কড়া ডায়েটকে বুড়ো আঙুল দেখাতে সুযোগ খোঁজেন কম-বেশি সকলেই। বাইরে তো বটেই, ঠান্ডার আমেজে বাড়িতেও সোয়েটার-জ্যাকেটের নিচে বাড়তি মেদ লুকিয়ে দেদার চলে খাওয়াদাওয়া। এদিকে একে শীতকালে মেটাবলিক হার কমে যায়, সঙ্গে অতিরিক্ত তেল-ঝাল-মশলার জেরে ওজন বাড়তে বেশি সময় লাগে না। তবে চাইলে শীতের মরশুমেও ওজন কমাতে পারেন। শুধু রোজের পাতে রাখুন কয়েকটি মরশুমি সবজি, তাহলেই শীতকালেও উঁকি দেবে না বাড়তি মেদ। ওজন নিয়ন্ত্রণে রাখতে এই সময়ে নিয়মিত কোন কোন সবজি খাবেন? জেনে নিন।

ফলকপি- শীতের সবজির মধ্যে ফুলকপি অনেকেরই খুব প্রিয়। তবে শুধুই স্বাদেই নয়, একাধিক পুষ্টিগুণে ভরপুর ফুলকপি৷ এতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, মিনারেল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। অতিরিক্ত মেদ দ্রুত কমাতেও সাহায্য করে এই সবজি।

পালং শাক- শীতের বাজার ছেয়ে যায় হরেক রকম শাকে। যার মধ্যে অন্যতম পালং শাক। বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাককে সুপারফুড বলা হয়। এতে আয়রন এবং ক্লোরোফিল থাকে, যা পেটের মেদ কমাতে সহায়ক।

বিনস- আজকাল সারা বছর বিনস পাওয়া গেলেও মূলত এটি শীতের সবজি৷  ফাইবার, পটাসিয়াম এবং প্রোটিনে সমৃদ্ধ বিনস ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

বাঁধাকপি- ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ বাঁধাকপিতে ফাইবার থাকে প্রচুর। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে,  একইসঙ্গে ওজন কমাতে কার্যকর।

ব্রকোলি- শীতকালে ব্রকোলি বেশ সহজলভ্য।
মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্ট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবারের ভাল উৎস ব্রকোলিতে রয়েছে আরও অনেক পুষ্টিগুণ।  ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডায়েটে রাখুন এই সবজি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া