বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দুই মহাতারকাকে টেক্কা, ক্রিকেট থেকে আয়ের বিচারে একনম্বরে পন্থ

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ০১ : ৫২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আরও একটি পালক যুক্ত হল তারকা উইকেটকিপার ব্যাটারের মুকুটে। ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে টেক্কা দিলেন ঋষভ পন্থ। পেছনে ফেললেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বছরে ক্রিকেট থেকে সর্বোচ্চ আয়ের হিসেবে একনম্বরে পন্থ। সৌজন্যে সদ্য আইপিএলের নিলাম। মেগা নিলামে ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে ২৭ কোটিতে কেনে লখনউ সুপার জায়ান্টস। এখানেই বাকিদের ছাপিয়ে যান। তারসঙ্গে রয়েছে বিসিসিআইয়ের গ্রেড বি চুক্তি। যার থেকে বছরে আরও তিন কোটি আয় পন্থের। বছরে ক্রিকেট থেকে মোট আয় ৩০ কোটি। যা বিরাট এবং রোহিতের থেকে বেশি। 

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার সময় চোট সারিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া চলছিল ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। তবে বর্তমানে তিন ফরম্যাটেই খেলছেন ঋষভ। ফলে পরের চুক্তিতে পন্থকে গ্রেড এ+ বা গ্রেড এ-তে প্রমোট করা হবে। তাতে আয় আরও বাড়বে পন্থের।‌ বর্তমানে বোর্ডের গ্রেড এ+ চুক্তিতে রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অর্থাৎ বিসিসিআই‌ থেকে বছরে দুই তারকার আয় ৭ কোটি। মেগা নিলামের আগে ২১ কোটিতে কোহলিকে রিটেন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌ ১৬.৩ কোটিতে রোহিতকে রাখে মুম্বই। আইপিএল এবং বোর্ডের বেতন মিলিয়ে ক্রিকেট থেকে বছরে কোহলির আয় ২৮ কোটি, এবং রোহিতের ২৩.৩ কোটি। সেখানে পন্থের ৩০ কোটি। অর্থাৎ, বছরে ক্রিকেট থেকে অর্জন করা আয়ের বিচারে দু'জনকেই টেক্কা দিলেন তারকা উইকেটকিপার ব্যাটার। প্রায় দেড় বছর পর মাঠে ফিরেই নজর কাড়েন। আইপিএলের পারফরম্যান্স দিয়ে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নেন পন্থ। তারপর থেকে গ্রাফ শুধুই ঊর্ধ্বমুখী। আইপিএলের মেগা নিলামে যার পুরস্কার পেলেন তারকা উইকেটকিপার ব্যাটার। নিলামে রেকর্ড অঙ্কে তাঁকে কেনে এলএসজি। নেতৃত্বের দৌড়েও এগিয়ে তারকা উইকেটকিপার। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পর এবার ভারতীয় ক্রিকেটের আঙিনায়ও সিংহাসনে পন্থ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া