সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ নভেম্বর ২০২৪ ০১ : ৩২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজ়ির অষ্টম ছবি, ‘মিশন ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং ’। ২০২৩-এ সিরিজের সপ্তম ছবি মুক্তি পাওয়ার দু' বছর পরে ইথান হান্ট রূপে ২০২৫-এ ফিরছেন টম ক্রুজ। সম্প্রতি এই ছবির শুটিংয়ের একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন খোদ টম। সেই পোস্টের বার্তা-বাক্সেই ফারহা খানের কমেন্ট দেখে ফিসফাস শুরু হয়েছে নেটপাড়ায়। জল্পনা শুরু হয়েছে, তবে কি, টমের আগামী কোনও ছবিতে যোগ দিতে চলেছেন ফারহা না কি ফারহার কোনও ছবিতে অভিনয় করবেন টম?
ওই ভিডিওতে দেখা যাচ্ছে ছবিতে একটি আন্ডারওয়াটার শুটের জন্য প্রস্তুতি নিচ্ছেন টম। হলি-তারকাকে দেখা যাচ্ছে ডাইভিং স্যুটে। জলে ডাইভ করারআগে একেবারে শেষমুহূর্তে ঠিকঠাক করে নিচ্ছেন তাঁর ডাইভিং স্যুট। কেউ বা টমের মাথায় ডুবুরির হেলমেট। পিঠে বাঁধা অক্সিজেন-ট্যাঙ্ক থেকে লম্বা শ্বাস নিয়ে অক্সিজেন টানতেও দেখা গেল 'ইথান হান্ট'কে। আর এই ভিডিওর নীচেই 'ওম শান্তি ওম'-এর পরিচালকের কমেন্ট, "টমমমমমমমমম...তোমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি" সঙ্গে জোড়া হয়েছে লাল হৃদয় এবং করজোড়ে নমস্কারের ভঙ্গি। ফারহার এই কমেন্ট দেখার পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। প্রশ্ন উঠেছে, তবে কি ফারহা ইঙ্গিত দিলেন যে টম ক্রুজের আগামী কোনও ছবিতে খুব শীঘ্রই তাঁকে কাজ করতে দেখা যাবে।
সিআইএ-এর মতো সংস্থা যে সব রহস্য ভেদ করতে পারে না সেই সব ‘মিশন’ নির্বিকারে গ্রহণ করে ‘আইএমএফ’, তথা ‘ইমপসিবল মিশন ফোর্স’। আর এই আইএমএফ-এর অন্যতম প্রধান এজেন্ট ইথান হান্ট। প্রায় তিন দশক ধরে এই চরিত্রেই অপ্রতিরোধ্য তিনি। গোটা বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় এই সিরিজের প্রতিটি ছবি। বলা বাহুল্য, ভারতেও।
'ডেড রেকনিং পার্ট ওয়ান’ ছবিতে কোনও ব্যক্তি শত্রুর মুখোমুখি হয়নি ইথান হান্ট । বরং এ বার এক অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াইয়ের ময়দানে নেমেছিল হান্ট। মনুষ্যদুনিয়ায় তার কোনও অস্তিত্ব নেই, অথচ ডিজিটাল দুনিয়ার চাবিকাঠি তার হাতে। ‘দ্য এনটিটি’ নামক এই কৃত্রিম মেধার উপরে কব্জা করতে পারলে পায়ের তলায় থাকবে গোটা দুনিয়া। ‘গ্লোবাল ডমিনেশন’ তখন আর স্রেফ মুখের কথা নয়, গোটার দুনিয়ার উপর খবরদারি তখন বাঁ হাতের খেলা। এমন আধুনিক, শক্তিশালী ও তুখোড় বুদ্ধিদীপ্ত শত্রুকে কী ভাবে বাগে আনবে ইথান? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে ‘মিশন ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং ’-এ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি