বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৮ নভেম্বর ২০২৪ ০১ : ২৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট তোমায় দিলাম আজকে ছুটি। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ফাস্ট বোলার সিদ্ধার্থ কৌল। ১৭ বছরের ক্রিকেট পরিক্রমা থেমে গেল বৃহস্পতিবার। ৩৪ বছর বয়সি সিদ্ধার্থ এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসর ঘোষণা করেন। আইপিএলের মেগা নিলামের তিন দিন পরই অবসরের সিদ্ধান্ত তাঁর। নিলামে তিনি অবিক্রিতই ছিলেন। আর তার পরই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
২০১৮ সালে সিদ্ধার্থ কলের অভিষেক ঘটেছিল। ভারতের জার্সিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন। বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জয়ের পিছনে বড় অবদান ছিল সিদ্ধার্থর। ১০টি উইকেট নিয়েছিলেন তিনি।
সিদ্ধার্থ বলেছেন, ''পাঞ্জাবের মাঠে আমি যখন ক্রিকেট খেলে বেড়াতাম, তখন একটাই স্বপ্ন ছিল আমার। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই ছিল আমার স্বপ্ন। ঈশ্বরের আশীর্বাদে ২০১৮ সালে টি-টোয়েন্টিতে আমার অভিষেক ঘটেছিল। ভারতের ৭৫ নম্বর ক্যাপ আমার হাতে তুলে দেওয়া হয়েছিল। ওয়ানডেতে অভিষেকের দিন আমার হাতে ২২১ নম্বর ক্যাপটি দেওয়া হয়েছিল। ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময়।''
আইপিএলের দুনিয়ায় বেশ পরিচিত নাম সিদ্ধার্থ। ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে যাত্রা শুরু তাঁর। পরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে তাঁকে খেলতে দেখা গিয়েছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত হায়দরাবাদের হয়ে খেলেন সিদ্ধার্থ।
২০১৭ সালে ১৬টি উইকেট নেন তিনি। ২০১৮-তে ২১টি উইকেট তাঁর ঝুলিতে। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন সিদ্ধার্থ কৌল। কিন্তু খেলার সুযোগ পাননি। তার পর থেকেই তাঁকে দলে নেওয়ার জন্য কেউই আগ্রহ দেখায়নি। জেদ্দাতেও তাঁর প্রতি কেউ আগ্রহ দেখায়নি। বিদায়বেলায় সিদ্ধার্থ বলেছেন, ''ভবিষ্যতে কী হবে কেউ জানে না। তবে সুখের মুহূর্তের অধ্যায়গুলোর পাতাই আমি ওলটাবো।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি