বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | স্বামীর অসম্মান সহ্য করতে না পেরে কেকেআরকে তোপ দেগেছিলেন, নীতীশ-সাচীর প্রেমের গল্প হার মানাবে সিনেমাকেও

KM | ২৮ নভেম্বর ২০২৪ ০১ : ১৯Krishanu Mazumder

 আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তিনি। অথচ তাঁকে রিটেন তো করেইনি, এমনকী মেগা নিলামে তাঁর জন্য বিডও করেনি কলকাতা নাইট রাইডার্স।  তার পরই সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তোপ দাগেন নীতীশ রানার স্ত্রী সাচী মারওয়া। তিনি লিখেছিলেন, ''আনুগত্য বড় দামী।'' নীতীশ রানার স্ত্রীর এহেন পোস্টের পরে অনেকেই অনুমান করেন, সাচীর নিশানায় নাইট রাইডার্স। 

এই সাচী আর নীতীশের প্রেম চার বছরের। তাঁদের প্রেম হার মানাবে সিনেমার গল্পকেও। সাচীর ভাই পরমবীর মারওয়ার নীতীশের বন্ধু। তাঁর সঙ্গে ফুটবল খেলার সময়ে প্রাক্তন নাইট তারকা দেখেন মাঠের পাশে হেঁটে বেড়াচ্ছেন সুন্দরী সাচী। তাঁকে দেখেই প্রেমে পড়ে যান নীতীশ। একেই হয়তো বলে, 'লাভ অ্যাট ফার্স্ট সাইট।' মিষ্টি সম্পর্কের সেই শুরু। সাচীর কাছ থেকে ফোন নম্বর চেয়ে বসেন নীতীশ। এবারের নিলামে তাঁকে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে। 

ক্রমে সম্পর্ক আরও গভীর হয়। চার বছর ধরে নীতীশ-সাচীর প্রেম পর্ব চলে। অবশেষে  ২০১৯ সালের, ১৮ ফেব্রুয়ারি দিল্লির সিটি পার্ক গ্রিন রিসর্টে ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। সাচী আবার বলিউড নায়ক গোবিন্দার ভাগ্নী। সাচীর মা সঙ্গীতা বলিউড অভিনেতার বোন। অর্থাৎ নীতীশ রানার শ্বশুর হন গোবিন্দা। 

নীতীশ রানার স্ত্রী সাচী  ইন্টিরিয়র ডিজাইনার এবং আর্কিটেক্ট। গুরগাঁওয়ের সুশান্ত স্কুল অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে ইন্টিরিয়র ডিজাইনে ডিগ্রি পান। ২০১৬ সালে তাঁর বন্ধু নভনীত কৌরের সঙ্গে সাচী অ্যান্ড নবনীত ডিজাইন স্টুডিও খোলেন। 
নীতীশের পাশে সব সময়ে রয়েছেন সাচী। আইপিএলের মেগা নিলামের পরে সেটাই দেখা গেল আরও একবার। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া