সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ নভেম্বর ২০২৪ ০১ : ০৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র নিয়ে বেশ কয়েক দিন ধরে চলছে দুই দক্ষিণী নায়ক-নায়িকার জোর তরজা। সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে নয়নতারা ও ধনুষের দ্বন্দ্ব। এবার আদালত পর্যন্ত গড়াল সমস্যা। অভিনেত্রী ও তাঁর স্বামী ভিগনেশের কাছে জবাব তলব করেছেন বিচারপতি।
অনুমতি ছাড়া ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ নিজের তথ্যচিত্রে ব্যবহার করেছেন নয়নতারা, এমনই অভিযোগে সরব হয়েছেন ধনুষ। অন্যদিকে, নায়িকার দাবি, ওই নির্দিষ্ট ছবির ফুটেজ, গান ইত্যাদি ব্যবহারের জন্য ধনুশের কাছে অনুমতি চেয়েও পাননি। দিনের পর দিন এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ধনুষ। কিন্তু আচমকাই ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়ে দিয়েছেন। এহেন কাজিয়ার অবহেই তামিল অভিনেতা ও জনপ্রিয় ইউটিউবার অন্থনান দাবি করে বসলেন, নয়নতারার জন্যেই নাকি ধনুষ ও তাঁর স্ত্রী ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদ হয়েছে!
এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অন্থনান দাবি করেছেন, যেদিন থেকে ভিগনেশ শিবানের সঙ্গে নয়নতারা সম্পর্কে জড়িয়েছিলেন, সেদিন থেকেই সমস্যা ছিল ধনুষের! ধনুষ নাকি কিছুতেই মেনে নিতে পারেননি এই সম্পর্ক। তাঁর প্রশ্ন ছিল, কী করে নয়নতারার মতো ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রী ভিগনেশের মতো তথাকথিত এক ছোটখাটো পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন। ‘নানুম রাউডি ধান’ ছবির শুটিং চলাকালীন নয়নতারা ও ভিগনেশের ঘনিষ্ঠতা দেখে সমস্যা তৈরি করেছিলেন ধনুষ, জানিয়েছেন অন্থনান।
এখানেই দাবি থামেনি তাঁর। আরও জানিয়ে গিয়েছেন, নয়নতারা নাকি ধনুষের থেকে 'নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ ব্যবহার করার অনুমতি পুরোপুরি আনুষ্ঠানিক করার লক্ষ্যে অভিনেতার আপ্ত-সহায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাতেই নাকি আরও ক্ষিপ্ত হন ধনুষ। এসবের কিছুই নাকি হত না যদি নয়নতারা ব্যক্তিগতভাবে ধনুষকে ফোন করে একটিবার অনুরোধ করতেন। কিন্তু তিনি ওই পথে হাঁটেননি। ফলে, ধনুষও রাজি হননি। এরপরে কোনওভাবে তাঁকে রাজি কোরান তাঁর আপ্ত-সহায়ক। এবং তারপর নাকি গণ্ডগোল পাকান নয়নতারা-ই। কীভাবে 'জওয়ান'-এর নায়িকা নিজে ধনুষের অফিসে যাওয়ার বদলে দক্ষিণী-অভিনেতার আপ্ত-সহায়ককেই তাঁর অফিসে আসতে বলেন, যেখানে প্রয়োজনটা তাঁর নিজের। এরপরেই নাকি আর সামলানো যায়নি ‘রাঞ্ঝনা’র নায়ককে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি