বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কোথায়, কীভাবে দেখবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের ম্যাচ?

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ০০ : ৩৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে দাপুটে জয়ের পর অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তারই প্রস্তুতিস্বরূপ ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গোলাপী বলের টেস্ট দুই দলের কাছেই বড় চ্যালেঞ্জ। অ্যাডিলেডে নামার আগে পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মুখিয়ে থাকবেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর এই প্রথম প্র্যাকটিস ম্যাচে নামবেন রোহিত। শনিবার থেকে ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের ম্যাচ। ভারতে কোথায় দেখা যাবে এই ম্যাচ? এই খেলা সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও ম্যাচ ডিজনি + হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে। ভারতীয় সময় সকাল ৯.১০ মিনিটে শুরু হবে খেলা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশেকে নেতৃত্ব দেবেন জ্যাক এডওয়ার্ডস। বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন স্কট বোল্যান্ড। গোলাপী বলে দিন-রাতের টেস্টের প্রস্তুতিতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অস্ট্রেলিয়ার টেস্ট দলে আছেন বোল্যান্ড। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দিয়ে প্রথম একাদশে সুযোগ পাওয়ার চেষ্টা করবেন অজি পেসার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের প্লেয়ার এবং উঠতি তারকা অলি ডেভিস ছাড়াও রয়েছেন প্রাক্তন টেস্ট ওপেনার ম্যাথিউ রেনশ। প্রায় তিন বছর পর গোলাপী বলের টেস্ট খেলবে ভারত। তাই পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া