বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ছোট পর্দার অভিনেত্রীকে ডেট করছেন সিরাজ? ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ২৩ : ৪২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক নতুন নয়। সেই পতৌদি, শর্মিলা যুগ থেকে চলে আসছে। তারপর রবি শাস্ত্রী, অমৃতা সিংয়ের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। টিনসেল টাউনের অভিনেত্রীকে বিয়ে করেছেন বিরাট কোহলি, যুবরাজ সিং, জাহির খান। নিত্যদিনই ঋষভ পন্থ এবং উর্বশী রাউটেলাকে নিয়ে কিছু না কিছু খবর ভেসে আসে। এবার সেই তালিকায় কি নাম লেখাতে চলেছেন মহম্মদ সিরাজ? 

অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই এবার নয়া গুঞ্জন। নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার। কয়েকদিন আগে নিজের বাগদানের কথা জানিয়েছিলেন সিরাজ। কিন্তু বান্ধবীর নাম বা পরিচয় প্রকাশ্যে আনেননি। এবার সেই নিয়েই জল্পনা শুরু। অনেকেই ভাবছে, মাহিরা শর্মাকে ডেট করছেন সিরাজ। বিগ বস খ্যাত ছোট পর্দার অভিনেত্রীর পোস্টে নিয়মত লাইক দিচ্ছেন ভারতীয় তারকা। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর গ্ল্যামারাস ছবিতে লাইক দেন তারকা ক্রিকেটার। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। সেই পোস্টে আট লক্ষ লাইক পড়ে। একটি কালো ব্যাকলেস ড্রেসে দেখা যায় মাহিরাকে। রিয়ালিটি শোতে থাকাকালীন আরেক প্রতিযোগী পরশ ছাবড়ার সঙ্গে সম্পর্কে জড়ান মাহিরা। কিন্তু বেশ কয়েকবাস আগে তাঁদের ব্রেকআপ হয়ে যায়। তারপর থেকেই সিরাজের তাঁর পোস্টে লাইক করার বিষয়টি নজরে আসে। তবে সবটাই জল্পনা স্তরে। এখনও পর্যন্ত সিরাজ বা মাহিরা কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। 

এবার সিরাজকে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌ নিলামে তাঁকে পাওয়ার চেষ্টাও করেনি। ১২.২৫ কোটিতে ভারতীয় পেসারকে নেয় গুজরাট টাইটান্স। তাতেই মন ভেঙেছে সিরাজের। আবেগঘন একটি বিশাল পোস্ট করেন সমর্থকদের উদ্দেশে। জানান, আরসিবি তাঁর কাছে শুধু ফ্রাঞ্চাইজি নয়, একটা আবেগ। তাঁর হৃদয়ের একটা বড় অংশ জুড়ে থাকবে বেঙ্গালুরু। সাত বছর কাটানোয় আরসিবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যান সিরাজ। এবার সেই আবেগ সরিয়ে রেখে নতুন জার্সিতে খেলতে হবে ভারতীয় তারকাকে। সেই চ্যালেঞ্জ অবশ্য গ্রহণ করেছেন সিরাজ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া