সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Amid AR Rahman s divorce bassist Mohini Dey s in love for second time post goes viral details inside

বিনোদন | ‘মনে হয় দ্বিতীয়বার প্রেমে পড়েছি…’, রহমানের সঙ্গে প্রেমের গুঞ্জনের আবহে মোহিনীর পোস্টে তোলপাড় নেটপাড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এআর রহমানের সঙ্গে সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবনে এবার বিচ্ছেদের পথে হেঁটেছেন রহমান-সায়রা। একই সঙ্গে রহমানের গানের দলের সদস্য, গিটারিস্ট মোহিনী দের বিয়ে ভাঙায় রহমানের সঙ্গে তাঁর প্রেমচর্চাও শুরু হয়। রহমানের সঙ্গে মোহিনীর নাম জড়িয়ে নানা ধরনের তথ্য ঘুরছে নেটপাড়ায়। এই অস্কারজয়ী সুরকারের  বিবাহবিচ্ছেদের ঘোষণা হওয়ার  কয়েক ঘন্টার মধ্যে মোহিনীর বিচ্ছেদের ঘোষণার পরেই শুরু হয়েছিল এই জল্পনা! ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন মোহিনী। 

 

এরকম আবহে নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে মোহিনীর একটি পোস্ট। যেখানে দেখা যাচ্ছে হাতে একটি গিটার ধরে রয়েছেন এই গিটারিস্ট এবং তাঁর ক্যাপশনে তিনি লিখেছেন, “মনে হয়, দ্বিতীয়বারের জন্য প্রেমে পড়েছি।” এই ক্যাপশন থেকেই দুইয়ে দুইয়ে চার করছে নেটপাড়ার বড় একটি অংশ। আসলে, নিজের গিটারের প্রতি ভালবাসা থেকেই ওই ক্যাপশনটি লিখেছিলেন রহমানের দলের এই চর্চিত গিটারিস্ট। কিন্তু এই লেখার অন্য অর্থ বের করেছে নেটপাড়া। এইমুহূর্তে বিদেশে রয়েছেন মোহিনী।  

 

 

এরকম তুমুল গুঞ্জনের মধ্যে মোহিনী সমাজমাধ্যমে সাফ সাফ লিখলেন, “আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম রহমান। আট বছরেরও বেশি সময় তাঁর সঙ্গে কাজ করেছি। ওঁকে অকারণ কলঙ্কিত করছেন। রহমান আমার বাবার থেকেও বড়!” 

 

এই বিষয়ে গর্জে উঠেছেন খোদ রহমানও। আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি! সোজা কথায়, মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অস্কারজয়ী সুরকার। কাদের উদ্দেশ্যে? যারা রহমানের বিবাহবিচ্ছেদ নিয়ে নানান চটুল গুজব ও জল্পনা ছড়াচ্ছেন। 

 

সম্প্রতি এক বিবৃতি দিয়ে এই বিচ্ছেদ ও রহমান প্রসঙ্গে সায়রা বানু  জানিয়েছেন, “...রহমান খুব ভাল মানুষ। আমি অনুরোধ করব দয়া করে ওকে ওঁর মতো থাকতে দিন। এই বিচ্ছেদের সঙ্গে অন্য কোনওকিছুর কোনও সম্পর্ক নেই। ওঁর কোনও দোষই নেই। আমি ওকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি। আমি ওকে কতটা ভালবাসি, সেটাই বড় কথা। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে ওঁর বিরুদ্ধে অযথা মিথ্যা অভিযোগ আনা বন্ধ করুন। আমার আন্তরিক অনুরোধ আমাদের দয়া করে একটু একা ছেড়ে দিন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া