বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mikheil Kavelashvili played for Manchester City

খেলা | ফুটবলার থেকে রাষ্ট্রপ্রধান, ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন তারকা এবার জর্জিয়ার প্রেসিডেন্ট

KM | ২৮ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ফুটবলার থেকে রাষ্ট্রপ্রধান। এরকম ঘটনা আগেও ঘটেছে। হাতের কছেই রয়েছে লাইবেরিয়ার বিখ্যাত ফুটবলার জর্জ উইয়ার উদাহরণ। ফুটবল মাঠ কাঁপানো উইয়া ব্যালন ডি' অর জয়ী। তিনিই হয়েছিলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। এবার সেই ফুটবল ময়দান থেকেই জর্জিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন ফুটবলার মিখেইল কাভেলাশভিলি। 

৫৩ বছর বয়সের কাভেলাশভিলি ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটিতে খেলেছিলেন। স্ট্রাইকার কাভেলাশভিলি ম্যান সিটির হয়ে ২৮টি ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৩টি। এই পরিসংখ্যান তাক লাগিয়ে দেওয়ার মতো নয় অবশ্যই। কিন্তু ম্যান সিটির প্রাক্তন এই ফুটবলারকে সেই ক্লাবের সমর্থকরা মনে রেখেছেন তাঁর প্রথম ম্যাচের জন্য। 
ডার্বিতে নতুন তারার জন্ম হয়। ডার্বিতেই আবার তারা খসে যায়। ম্যাঞ্চেস্টার ডার্বি ছিল কাভেলাশভিলির ম্যান সিটির জার্সিতে প্রথম ম্যাচ। অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচেই কেউ যদি গোল পায় তাঁর কথা দীর্ঘদিন মনে রাখেন সমর্থকরা। কাভেলাশভিলিকেও সেভাবেই মনে রেখেছেন ম্যাঞ্চেস্টার সিটির সমর্থকরা। ম্যান ইউ অবশ্য ৩-২ গোলে সেই ডার্বিতে জিতেছিল। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারের কয়েকদিন পরে  প্রিমিয়ার লিগ থেকে নেমে যায় ম্যান সিটি। 
জাতীয় দলের জার্সিতে কাভেলাশভিলি ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত খেলেছেন। ৪৬টি ম্যাচে ৯টি গোল ছিল তাঁর। জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন পান প্রাক্তন এই ফুটবলার। আর তার ফলেই একপ্রকার স্থির হয়ে গিয়েছে জর্জিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন  কাভেলাশভিলি। জর্জিয়ার প্রেসিডেন্ট পদটা অবশ্য আলঙ্কারিক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া