সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Vijay Sethupathi s starrer Maharaja movie gets an overwhelming response from China

বিনোদন | ভারত-চিনকে একসূত্রে কীভাবে বাঁধলেন অভিনেতা বিজয় সেতুপতি?শুনলে চমকে উঠবেন আপনি!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ২৮ নভেম্বর ২০২৪ ২৩ : ১০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দক্ষিণে তাঁর ঝুলিতে রয়েছে একের পরে এক হিট ছবি। বলিউডেও শক্ত জমি তৈরি করে ফেলেছেন অভিনেতা বিজয় সেতুপতি। ‘জওয়ান’ ছবিখ্যাত সেই অভিনেতা বিজয় সেতুপতির ‘মহারাজা’ ছবিটি মুক্তি পাওয়ার পরপরই হইচই শুরু হয়েছিল দর্শকমহলে। নেটপাড়ার আনাচেকানাচেও পৌঁছে গিয়েছিল এই ছবির প্রশংসা। এবার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ চিনা নাগরিকেরা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে 'মহারাজা'র ক্লাইম্যাক্স দৃশ্য দেখে চোখ ছলছল চিনা দর্শকের। অবিকল যে হাল হয়েছিল ভারতীয় দর্শকেরও। আগামী ২৯ নভেম্বর চিনে মুক্তি পাবে এই ছবি। কিন্তু এটার আগে সে দেশের বেশ কিছু জায়গায় এ ছবির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই বহু দর্শক এই ছবি দেখেন। ভারতীয় ও চিনা নাগরিকদের নিজের ছবির মাধ্যমে একসূত্রে বাঁধলেন অভিনেতা বিজয় সেতুপতি!

 

চলতি বছরের জুনে মুক্তি পেয়েছিল ‘মহারাজা’। বিজয় সেতুপতির এই ৫০তম ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন নীথিলান স্বামীনাথন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অনুরাগ কাশ্যপকেও। তামিল, হিন্দি, তেলেগু সহ একাধিক ভাষায় ভারত জুড়ে মুক্তি পেয়েছিল ‘মহারাজা’। 
ছবিতে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে মমতা মোহনদাস, নটরাজন সুব্রামানিয়াম, অভিরামি গোপীকুমার, সিঙ্গামপুলি, আরুলদোস এবং মুনিশকান্তকে। একটি প্রতিবেদন অনুসারে, 'মহারাজা' ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি টাকা আয় করেছে। মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে শুধু তামিলনাড়ু থেকে ভারতীয় মুদ্রায় ৬০ কোটি টাকা আয় করেছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া