সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ নভেম্বর ২০২৪ ২৩ : ০৪Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কথা’। গোবরদেবী আর পাচকমশাই অর্থাৎ সুস্মিতা ও সাহেবের জমজমাট রসায়ন দর্শক মনে জায়গা করে নিয়েছে। দু'জনের অফস্ক্রিন রোম্যান্স নিয়েও চর্চা তুঙ্গে। কিন্তু বেশ কয়েক দিন আগে সাহেবের নতুন সম্পর্কের খবর সামনে এসেছে। যা মেনে নিতে নারাজ সুস্মিতা-সাহেবের অনুরাগীরা। আর সেই আঁচ পড়ল টিআরপি-তে! তবে কি গল্পের ভালবাসার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালো বাস্তবের প্রেম?
বর্তমানে ধারাবাহিকে শেষ কথা বলে টিআরপি তালিকা, এই তালিকাই নির্ধারণ করে ধারাবাহিকের ভবিষ্যৎ। সাম্প্রতিককালে টিআরপির কারণে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। বিগত দিনে সেরার তালিকায় প্রথমদিকে বা একেবারে প্রথম স্থানেই থেকে এসেছে স্টার জলসার 'কথা'। তবে এবার জায়গা বদলেছে এই ধারাবাহিকের। ৬.৭ নম্বর পেয়ে পঞ্চমে জায়গা পেয়েছে সিরিয়ালটি। আর এর কারণ কি আসলে বাস্তবের প্রেম?
আসলে সুস্মিতার দীর্ঘদিনের সম্পর্কে ইতি, সঙ্গে সাহেবের সঙ্গে বন্ধুত্ব, সবমিলিয়ে সুস্মিতা-সাহেবের প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। রিল লাইফের জুটি বাস্তবেও প্রেমে মশগুল, এমনটা ভেবেছিলেন দর্শকদের একাংশ। কিন্তু ছবিটা বদলে যায় সাহেবের জন্মদিনে। সুস্মিতা নন, মডেল স্বাগতা দাসের প্রেমে নাকি মজেছেন সুব্রত ভট্টাচার্য পুত্র। নেপথ্যে যুগলের ভাইরাল একটি ছবি। আর সেই ছবির মাধ্যমেই স্বাগতা বেশ বুঝিয়ে দিয়েছেন, পাচকমশাউয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি৷
এছাড়াও বাড়ির অনুষ্ঠানে সাহেবের পরিবারের সঙ্গে দেখা গিয়েছে স্বাগতাকে, সেই ছবিও চোখ এড়ায়নি নেটপাড়ার। এদিকে সাহেবের সঙ্গে অন্য কাউকে মেনে নিতে চান না 'কথা'র অনুরাগীরা। তেমনটা হলে ধারাবাহিক দেখাও বন্ধ করে দেবেন, সাফ জানিয়ে দেন নেটাগরিকদের একাংশ।
সমাজমাধ্যমে 'কথা'-র অনুরাগীরা প্রশ্ন তোলেন, "এতদিন কি তাহলে বোকা বানিয়ে বাস্তবে প্রেমের অভিনয় করেছেন? সবকিছুই কি তাহলে টিআরপির জন্য? যদিও এই বিষয়ে এখনও সাহেব বা সুস্মিতা কেউই কথা খোলেননি। আর এই কারণের জন্যই কি টানটান পর্ব চলার পরও টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে স্টার জলসার এই ধারাবাহিক, অনেকেই মনে করছে সেই কথা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি