বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bat slips from Kamran Ghulam and umpires start laughing

খেলা | হাত থেকে ছিটকে গেল পাক তারকার ব্যাট, হাসতে হাসতে গড়িয়ে পড়লেন আম্পায়ার, সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা

KM | ২৮ নভেম্বর ২০২৪ ২২ : ২৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান-জিম্বাবোয়ে তৃতীয় ওয়ানডে ম্যাচ চলছে বলাওয়াতে। আর সেই ম্যাচে নজর কাড়লেন পাকিস্তানের ব্যাটার কামরান ঘুলাম। ৯৯ বলে ১০৩ রান করেন তিনি। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩০৩ রান।

কামরান ঘুলাম সেঞ্চুরি করলেন। কিন্তু তাঁকে নিয়ে চর্চা হল সম্পূর্ণ অন্য কারণে। শট খেলার সময়ে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে গেল। যা দেখার পরে আম্পায়ার পর্যন্ত হেসে ফেললেন।

শট খেলতে গিয়ে হাত থেকে ব্যাট ছিটকে যাওয়ার ঘটনা নতুন নয় ক্রিকেটমাঠে। সন্দীপ পাটিলের হাত থেকে ব্যাট ছিটকে গিয়েছিল এই কলকাতায়। দীর্ঘ চেহারার অধিকারী সন্দীপ পাটিল খেলতে এসেছিলেন ডাবল উইকেট। ছক্কা মারতে গিয়ে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। বুলাওয়াতে কামরান ঘুলামেরও সেই একই কাণ্ড ঘটল।

 

পাকিস্তানের ইনিংসের ৪৫-তম ওভারের ঘটনা। রিটার্ড নারাভার প্রথম বলটাই কামরান ঘুলাম চালাতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। পাক ব্যাটারের হাত থেকে ব্যাট ছিটকে যায়। স্কোয়ার লেগ আম্পায়ারের সামনে গিয়ে পড়ে সেই ব্যাটটি।

 

কামরান ঘুলামের হাত থেকে ব্যাট ছিটকে যাওয়ার ঘটনায় হাসতে শুরু করেন অন ফিল্ড আম্পায়ার ল্যাংটন রুসের। কামরান ঘুলামও তাঁর সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করেন। আর এই ঘটনা সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, বাবর আজম, কামরান ঘুলামকে দেখে শেখো। এভাবেই ব্যাট করতে হয়। দুর্দান্ত কামরান ঘুলাম।'' আরেক ভক্ত লিখেছেন, ''কামরান ঘুলাম তো বাবর আজমের কেরিয়ার চিবিয়ে খেলো।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া