বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নর্থ ইস্টের বিরুদ্ধে আগ্রাসী ফুটবলের অঙ্গীকার, ঘরের মাঠে চার ম্যাচ হাতিয়ার ব্রুজোর

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ২২ : ০৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ২০ দিন পর আবার আইএসএলের মঞ্চে ফিরছে ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। প্রায় তিন সপ্তাহ আগে মহমেডানের বিরুদ্ধে যুবভারতীতে তুল্যমূল্য লড়াই করে অস্কার ব্রুজোর দল। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ন'জনের ইস্টবেঙ্গল। ৩০ হাজার সমর্থকের সামনে চলতি আইএসএলে সেটাই ছিল লাল হলুদের প্রথম পয়েন্ট। তবে বাস্তবের মাটিতে পা স্প্যানিশ কোচের। স্পষ্ট জানিয়ে দিলেন, আগের দিনের এক পয়েন্টে ফ্যানরা খুশি হলেও, তিনি নন। বরং, নিজেদের ভুলে দুটো লাল কার্ড দেখার আক্ষেপ করলেন। পাশাপাশি জানিয়ে রাখলেন, ইস্টবেঙ্গল এখন যেই জায়গায় আছে, সুপার সিক্সে যেতে হলে এক পয়েন্টে চলবে না, তিন পয়েন্ট লাগবে। চলতি বছর ঘরের মাঠে বাকি আরও চারটি ম্যাচ। সেগুলোকেই হাতিয়ার করছেন লাল হলুদ কোচ। অস্কার বলেন, '৩০ হাজার দর্শকের সামনে সাহসী ফুটবল খেলে এক পয়েন্ট সংগ্রহ ফ্যানদের খুশি করতে পারে। কিন্তু কোচ হিসেবে আমি সন্তুষ্ট নই। কিন্তু সুপার সিক্সে যেতে হলে আমাদের পয়েন্ট সংগ্রহ করতে হবে। এক পয়েন্টে হবে না। বছর শেষের আগে আমাদের ঘরের মাঠে চারটে ম্যাচ আছে। সেগুলো কাজে লাগাতে হবে।'

চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল নর্থ ইস্টের। ২১টি গোল করেছে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে রয়েছে। ওপেন ফুটবল খেলে জুয়ান পেদ্রো বেনালির দল। দলে আলাদিন আজারাইয়ের মতো স্ট্রাইকার আছে। অন্যদিকে কার্ডের জন্য ইস্টবেঙ্গল পাবে না দলের দুই প্রধান প্লে মেকার নাওরেম মহেশ এবং নন্দকুমারকে। তবে স্ট্রাটেজিতে কোনও পরিবর্তন করতে চান না অস্কার। বিষ্ণু এবং সায়নকেই পরিবর্ত হিসেবে ভেবেছেন। আগ্রাসী ফুটবল দিয়েই নর্থ ইস্টকে টক্কর দিতে চান। অস্কার বলেন, 'নর্থ ইস্টের আক্রমণভাগ শক্তিশালী। ওরা অ্যাটাকিং ফুটবল খেলে। গোল সংখ্যা বাড়াতে চায়। আমার মনে হয় আমাদের বিরুদ্ধেও একই লক্ষ্যে খেলবে ওরা। ওপেন ফুটবল হবে। আশা করছি অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে। আমার মনে হয় না আমাদের রক্ষণে কোনও সমস্যা আছে। আইএসএলে ৬-৭টা দল আছে যারা আমাদের থেকে বেশি গোল হজম করেছে। আমাদেরও আগ্রাসী ফুটবল খেলতে হবে। কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। আশা করব খেলা শেষে মহেশ এবং নন্দকে মিস করার অবকাশ থাকবে না।'

দুর্দান্ত ফর্মে আছে আলাদিন। মরশুমের শুরুতে টানা সাত ম্যাচে গোল করেন। তবে মরক্কোন‌ স্ট্রাইকারকে নিয়ে আলাদাভাবে ভাবছেন না ব্রুজো। দল হিসেবে নর্থ ইস্টকে রোখাই লক্ষ্য। তবে আলাদিনের সাপ্লাই লাইন কেটে দিতে চান। এই প্রসঙ্গে অস্কার বলেন, 'সামগ্রিকভাবে নর্থ ইস্টকে রুখতে চাই। আমি নির্দিষ্ট একজনকে নিয়ে ভাবতে চাই না। তবে আলাদিনকে খেলা তৈরি করার জায়গা দেওয়া যাবে না। ওর সাপ্লাই লাইন কেটে দিতে হবে। সাপোর্ট না পেলে গোল করতে পারবে না। সবটাই টিম গেম।' একেবারেই ছন্দে নেই ক্লেইটন সিলভা। তাই বাড়তি দায়িত্ব নিতে হবে ডিয়ামানটাকোস, মাদি তালাল, সল ক্রেসপোদের। তবে ব্রাজিলীয় স্ট্রাইকারকে নিয়ে এখনও আশাবাদী অস্কার। মরশুমের শুরুতে দলের দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতির সময় পাননি। পরপর ম্যাচ খেলতে হয়েছে। মাঝে ছিল এএফসির ম্যাচ। এবার প্রায় ২০ দিনের বিরতিতে দলটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচের প্রস্তুতি সারে ইস্টবেঙ্গল। মহেশ, নন্দকুমার ছাড়া নেই নিশু কুমারও। পেশিতে চোট রয়েছে তাঁর। তবে চোট সারিয়ে নর্থ ইস্ট ম্যাচে ফিরবেন হেক্টর ইউস্তে। ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে নামবে ইস্টবেঙ্গল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া