বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jitesh Sharma will play with Virat Kohli in RCB

খেলা | ২০ লাখের ক্রিকেটারের দাম নিলামে হল ১১ কোটি, ৫৪০০ শতাংশ বেতন বাড়িয়ে আরসিবি-তে কোহলির সতীর্থ দেশের এই উইকেট কিপার

KM | ২৮ নভেম্বর ২০২৪ ২১ : ৫৭Krishanu Mazumder

 আজকাল ওয়েবডেস্ক: নিলামে তাঁর বেতন ৫৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতটা বেতন-বৃদ্ধি কোনও ক্রিকেটারেরই হয়নি। ভারতের উইকেট কিপার-ব্যাটার জিতেশ শর্মা এই নজির গড়েছেন। আইপিএলের ইতিহাসে এতটা বেতনবৃদ্ধি কোনও ক্রিকেটারেরই হয়নি।

তাঁকে দলে নেওয়ার জন্য দড়ি টানাটানি শুরু হয় ফ্র্যাঞ্চাইদের মধ্যে। শেষমেশ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেশ শর্মাকে ১১ কোটির বিনিময়ে দলে নেয়। গত মরশুমে পাঞ্জাব কিংসে তাঁর বেতন ছিল ২০ লক্ষ টাকা। সেই জিতেশের দাম এবার বেড়েছে ২০ লক্ষ থেকে ১১ কোটি টাকা।

চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসও তাঁর নামের পিছনে দৌড়েছিল। দিল্লি ক্যাপিটালস লড়াইয়ে নামে। মাঝপথে লখনউ সুপার জায়ান্ট সরে যায়। আরসিবি ঢুকে পড়ে লড়াইয়ে। পরে দিল্লি ক্যাপিটালসও সরে যায়।

সিএসকে-র শেষ বিড ছিল ৬.৭৫ কোটি টাকা। আরসিবি ৭ কোটি দর হাঁকে। এই সময়ে পাঢ্জাব কিংস আরটিএম কার্ড ব্যবহার করতে চায়। কিন্তু আরসিবি ১১ কোটির দর দেয় জিতেশকে। এই দাম শুনে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো পিছু হটে।

৫৪০০ শতাংশ বেতন বৃদ্ধি করে জিতেশ এখন বিরাট কোহলির সতীর্থ। ১২৩টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে জিতেশের রান ২৫৬৬। আরসিবি-তে দীনেশ কার্তিকের  জুতোয় পা গলাবেন তিনি। পাঞ্জাব কিংসের জার্সি পরে আইপিএলে খেলেছেন জিতেশ।

২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল জিতেছিল। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন জিতেশ। কিন্তু একটি ম্যাচও খেলেননি তিনি। এবার আরসিবি-তে জিতেশ কী করেন সেটাই দেখার।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া