সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ নভেম্বর ২০২৪ ২১ : ৫২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অভিনয়ের থেকে বেশি বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে থেকেছেন আদিত্য পাঞ্চোলি। একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁর বিবাহ-বহিৰ্ভূত নানান সম্পর্ক। বিবাহিত থাকাকালীন কখনও জড়িয়েছেন কবীর বেদীর কন্যা অভিনেত্রী পূজা বেদীর সঙ্গে, কখনও বা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাতকারে আদিত্যর স্ত্রী অভিনেত্রী জরিনা ওয়াহাব এ প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, স্বামীর এইসব কাণ্ডের বিষয়ে তিনি ওয়াকিবহাল ছিলেন। এবং আদিত্য যে পরকীয়ার জড়াতে পারেন সেই বিষয়ে আগে থেকেই ধারণা ছিল তাঁর! শুধু তাই নয়, সেইভাবে নিজেকে প্রস্তুতও রেখেছিলেন তিনি।
১৯৮৬ সালে চারহাত এক করেন জরিনা এবং আদিত্য। এরপর ১৯৯৩ সালে পূজা বেদীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য। পূজা ও আদিত্য-দু'জনেই এই সম্পর্ক নিয়ে খুল্লম খুল্লা ছিলেন। পরে যদিও আদিত্যর বিরুদ্ধে ক্রমাগত শারীরিক নির্যাতনের অভিযোগ উঠিয়েছিলেন পূজা। এবং পুলিশি অভিযোগও দায়ের করেছিলেন। এরপর ২০০৪ সালে কঙ্গনার সঙ্গে ফের বিবাহ-বহিৰ্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন 'ইয়েস বস' ছবির এই অভিনেতা। সেই সম্পর্কের তিক্ততা গড়িয়েছিল বহুদূর। কঙ্গনাও প্রকাশ্যে আদিত্য বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। পাশাপাশি সর্বসমক্ষে একাধিকবার ঝামেলাতেও জড়িয়ে পড়েছিলেন তাঁরা। এর দীর্ঘ বছর পর ২০১৯ সালে আদিত্যর বিরুদ্ধে হেনস্থা ও শারীরিক নির্যাতনের পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন 'কুইন' ছবির নায়িকা।
সাক্ষাৎকারে জরিনা বলেন, আদিত্য খুবই নম্র স্বভাবের মানুষ। ভীষণ মিষ্টি। বাড়িতে কোনওদিন তেমনভাবে ঝামেলা করেননি তিনি, গায়ে হাত তোলা তো দূরের কথা। ওঁর সেই প্রেমিকারা ওঁর থেকে হয়তো চাহিদামতো নিশ্চয়ই কিছু পাননি তাই এমন অভিযোগ করেছিলেন!" এখানেই না থেমে জরিনা বলে চলেন, " নির্মল (আদিত্য পাঞ্চোলির পিতৃদত্ত নাম)-এর বিবাহ-বহিৰ্ভূত সব সম্পর্কগুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম। সেসব নিয়ে বেশি মাথা ঘামাতাম না আমি। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, ও আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। আর ওকে আমি ওর সেইসব সম্পর্ক নিয়ে একটি প্রশ্নও করতাম না। কারণ সেসব নিয়ে প্রশ্ন তুললেই ওর সব ভয়-লজ্জা কেটে যেত। তাই ও যা করছিল,সে ব্যাপারে আমি আগে থেকেই নিজেকে প্রস্তুত রেখেছিলাম।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি