বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Naman Dhir will build a home for family and raise mentor’s son

খেলা | নিলামে কোটিপতি নমন ধীর, কীভাবে খরচ করবেন ৫.২৫ কোটি টাকা? জানলে নমনের উপর শ্রদ্ধা বেড়ে যাবে

KM | ২৮ নভেম্বর ২০২৪ ২০ : ৫৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামে নমন ধীরকে ৫.২৫ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৪ সালে নমন ধীর মুম্বইয়ের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন। ১৪০ রান করেছিলেন। তাঁর সেরা ইনিংস ছিল অপরাজিত ৬২। সেই নমন সর্বভারতীয় এক সংবাধ্যমাধ্যমকে জানিয়েছেন, ''অর্ধেক পাঞ্জাব কানাডায় চলে যেতে চায়। আমিও সেই রকমই চাই। ২০২২ সালের গোড়ার দিকে ক্রিকেট প্রায় ছেড়ে দিয়েছিলাম। আমার বোন এডমন্টনে থাকে। আমিও সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। বাবা বলেছিলেন, আর এক বছর নিজের সর্বস্ব দাও। আমি তাই করি। ২০২২ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতে আমার অভিষেক হয়। এক বছর পরে মুম্বই আমাকে দলে নেয়।'' 

এবারের  আইপিএল নিলামে আরটিএম কার্ড প্রয়োগ করে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স ফের দলে নিয়েছে নমন ধীরকে। ২৪ বছর বয়সেই কোটিপতি তিনি। তাঁর লক্ষ্যও স্থির করে ফেলেছেন। ৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ভাল দেখে একটা বাড়ি বানাবেন তিনি। 
নমনের বাবা নরেশ একটি কেমিস্টের দোকানের কর্মী। ছেলের উত্থান প্রসঙ্গে নরেশ বলছেন, ''১৪ বছর আগে বেতন অনেক কম ছিল আমার। নমনের দাদু ধরমপাল শেঠী পুরো দায়িত্ব নেন। তিনি স্কুল শিক্ষক ছিলেন। আমাকে বলেছিলেন নমন যেন ক্রিকেট খেলে। খুব কঠিন ছিল পরিস্থিতি। আমার দুই মেয়ে। ওরা এখন বিবাহিতা। একজন কানাডায় থাকে। আরেকজন অস্ট্রেলিয়ায়। আমার অভিজ্ঞতা বলে ক্রিকেট খুব খরচসাপেক্ষ খেলা। নমন রঞ্জি ট্রফি খেলতে শুরু করার পর  পরিস্থিতির উন্নতি হতে থাকে।'' 

গত দুই বছরে নমন হারান তাঁর নানাকে, তাঁর মেন্টর এবং কোচ গগন সিধুকে। নমন বলেন, ''দু'জনকে হারানো আমার উপরে প্রভাব ফেলেছিল। প্রায় আশি বছর বয়স হয়েছিল নানার। গগনভাই মাত্র ৩৬-এই চলে যান। গগনভাইয়ের থেকেই আমার সব শেখা। তিনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন। গগনভাইয়ের সন্তানের বয়স এখন কম। ওর দায়িত্ব আমার। ওর দেখাশোনা করতে চাই।'' 

নমনকে দলে নেওয়ার ব্যাপারে অনেকেই উৎসাহী ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস দৌড়ে ছিল। শেষ পর্যন্ত মুম্বইয়েই ফেরেন তিনি। নমন বলছেন, ''গত বছর মুম্বইয়ের হয়ে মরশুমটা ভাল কেটেছে। কিন্তু এই পরিমাণ অর্থ পাব, তা কল্পনাও করিনি।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া