সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘বাংলার সেরা’র লড়াইয়ে বড় চমক! ‘ফুলকি’ কি পারল শীর্ষস্থান ধরে রাখতে? এবার বাজিমাত করল কোন ধারাবাহিক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৮ নভেম্বর ২০২৪ ২০ : ১৮Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: টিআরপির লড়াইয়ে এবার জোর টক্কর। এই সপ্তাহেও প্রথম স্থান দখল করে রাখতে পেরেছে ‘ফুলকি’। ৭.৩ নম্বরে 'বাংলা সেরা'র তকমা পেয়েছে জি বাংলার এই ধারাবাহিক। 

জি বাংলারই 'জগদ্ধাত্রী' দ্বিতীয় স্থানে রয়েছে। প্রাপ্ত নম্বর ৭.২। বছর পেরিয়ে দর্শকের ভালবাসায় নিজের জায়গা ধরে রেখেছে গীতা। তালিকায় ৭.১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। ৭.০ নম্বরে চতুর্থ হয়েছে অনিকেত-শ্যামলীর গল্প  ‘কোন গোপনে মন ভেসেছে’।

এবারের তালিকায় খানিকটা পিছিয়ে গিয়েছে ‘কথা’। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.৭। চর্চায় নতুন শুরু হওয়া সিরিয়াল ‘পরিণীতা’। গত সপ্তাহে তৃতীয় স্থানে থাকলেও এবার খানিকটা পিছিয়ে গিয়েছে। তবে এখনও সেরার তালিকায় জায়গা হারায়নি এই ধারাবাহিক। এবার ৬.৬ নম্বর পেয়ে যৌথভাবে ষষ্ঠ হয়েছে ‘পরিণীতা’ ও স্টার জলসার ‘উড়ান’।  

স্টার জলসার আরও এক ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা হারায়নি। সপ্তমে রয়েছে সেই 'রাঙামতি তিরন্দাজ'। প্রাপ্ত নম্বর ৬.২। একের পর এক টুইস্টেও চলতি সপ্তাহে দর্শকের মন কাড়তে পারেনি সুধা-তেজের গল্প। এবার ৬.১ নম্বর পেয়ে অষ্টমে রয়েছে স্টার জলসা ধারাবাহিক ‘শুভ বিবাহ’।

এই সপ্তাহে নবমে রয়েছে ‘রোশনাই’। টিআরপি-র ফলাফলে আলাদা করে উল্লেখের দাবি রাখে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। বেশ বড় লম্বা একট লাফ মেরেছে গল্প। ফলে উৎসাহও ফিরে পেয়েছে দর্শক। ৫.৯ রেটিং পেয়ে আপাতত একসময়ের টিআরপি টপার মেগা স্থান পেয়েছে ১০ নম্বরে। 

চলতি সপ্তাহে বেশ রদবদল টিআরপি তালিকায়। বিশেষ করে নতুন স্লটে কিছুতেই আর জমিয়ে বসতে পারছে না ‘নিম ফুলের মধু’। টিআরপি-তে এবার জায়গা পায়নি এই ধারাবাহিক। এদিকে পুরনো-নতুনের লড়াই ভালই জমে উঠেছে। এদিকে আসছে বেশকিছু নতুন ধারাবাহিক। ফিরছেন ছোটপর্দার পরিচিত মুখও। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন ধারাবাহিকের দখলে থাকে সেরার সেরা তকমা, এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া