বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Former coach explains why Prithvi Shaw went unsold in IPL Auction

খেলা | আইপিএলে অবিক্রিত পৃথ্বী, যশস্বীর উদাহরণ টেনে আসল কারণ জানালেন কোচ

KM | ২৮ নভেম্বর ২০২৪ ১৯ : ৪৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: দারুণ প্রতিভাবান বলে ধরা হত তাঁকে। সেই পৃথ্বী শ-ই বিপথগামী। দিগভ্রষ্ট তারকা। আইপিএলের মেগা নিলামে পৃথ্বী শ অবিক্রিত থেকে গিয়েছেন। তাঁর ফর্ম ও ফিটনেস নিয়ে নিন্দুকরা প্রশ্ন তুলেছেন। 'গেল গেল' রব উঠেছে সর্বত্র। সব মিলিয়ে নিলাম থেকেই ছিটকে গিয়েছেন পৃথ্বী শ।

কিন্তু পৃথ্বী শ কেন বিপথগামী হলেন? কেন তাঁর আকাশ হঠাৎই মেঘাচ্ছন্ন? পডকাস্টে পৃথ্বী শ-র কোচ জ্বালা সিং বলেছেন, ''২০১৫ সালে পৃথ্বী আমার কাছে এসেছিল। তিন বছর আমার কাছে ছিল। অত্যন্ত প্রতিভাবান পৃথ্বী। আমার কাছে যখন এসেছিল, তখন মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব ১৬ খেলেনি। ওর বাবা আমাকে অনুরোধ করে বলেছিলেন, ছেলেকে একটু দেখবেন। পরের বছর অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি খেলে। সিলেকশন ম্যাচগুলোয় বড় রান করেছিল। আমি সব কৃতিত্ব নেব না। ওর সঙ্গে অনেক কোচই কাজ করেছেন। কিন্তু যে সময়টার কথা বললাম, সেই সময়ে আমি একাই ছিলাম।'' 

এহেন পৃথ্বী শ-ই ধীরে ধীরে হারিয়ে গেলেন। যশস্বী জয়সওয়ালের উত্থান দেখল দেশের ক্রিকেটমহল। যশস্বীরও কোচ এই জ্বালা সিং। যশস্বী সম্পর্কে জ্বালা সিং বলছেন, ''আমরা ওয়ার্ক এথিকের কথা বলে থাকি। আমার মনে হয় শুধু প্রতিভাবান হলেই হবে না। প্রতিভা হল চারাগাছ। সেই চারাগাছকে মহীরূহ বানাতে হলে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতা আসে জীবনযাত্রা থেকে, শৃঙ্খলা থেকে। আমার মতে এই ধারাবাহিকতা, এই শৃঙ্খলা পৃথ্বীর সঙ্গে ছিল না। শুরুটা ভাল কেউ করতেই পারে। পৃথ্বী শুরু করেছিল ভালই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ স্থান ধরে রাখতে হলে নিজের খেলার উন্নতি করতে হবে। এমনকী শচীন তেণ্ডুলকরও নিজের খেলাকে শাণিত করেছিল, ফিটনেসের উপরে জোর দিয়েছিল, মানসিক দিক থেকে নিজেকে আরও শক্তিশালী করেছিল। যশস্বীর কথা বলতে পারি, ওর এথিক  দুর্দান্ত। ও খুব পরিশ্রম করেছে। কী করতে হবে, সেই ব্যাপারে ওর দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।''

একসময়ে শচীন তেন্ডুলকরের সঙ্গে অনেকেই পৃথ্বী শ-র তুলনা করতেন। কিন্তু সেই প্রতিভাধর পৃথ্বী শ নিজের প্রতি সৎ না থেকে হারিয়ে যাওয়ার মুখে। অনেকেই মনে করছেন, পৃথ্বী শ হয়তো বিনোদ কাম্বলির পথ ধরেছেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া