সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kolkata Street Music Festival Season Five will celebrate the musical genius Salil Chowdhury on his birth centenary year details inside

বিনোদন | আসছে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল, সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদ্‌যাপনে পথ-সঙ্গীত শিল্পীদের সঙ্গ দেবেন কোন তারকারা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ নভেম্বর ২০২৪ ১৯ : ৪৮Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সঙ্গীত মানবজাতির একটি সর্বজনীন ভাষা। পাখিদের কিচিরমিচির, নদীর কুলকুল ধ্বনি, মন্দিরের পবিত্র সঙ্গীত থেকে মসজিদের আজান-সবকিছুর পরতে পরতে ছুঁয়ে রয়েছে সঙ্গীত । গ্রামের পথ-শিল্পীদের ভোরবেলা ভক্তিমূলক গান, বিয়ের অনুষ্ঠান অথবা ধর্মীয় উৎসব উদ্‌যাপনে কিংবা ব্যান্ড পার্টির সঙ্গীতশিল্পীদের বাজানো সুর- পথকেই বিবেচনা করা যেতে পারে এই শিল্পীদের অন্যতম প্রধান মঞ্চ হিসাবে। শহর কলকাতা এই  মিউজিক ফেস্টিভ্যালের আগের চারটি সিজনের সাক্ষী থেকেছে। আগামী ২৯ নভেম্বর,২০২৪ -এ এই ফেস্টিভ্যালের পঞ্চম সিজন সেক্টর ফাইভ -এ দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত হবে ‘ক্রাফ্ট কফি’-তে। যে সকল সঙ্গীতশিল্পীরা  গ্রাম থেকে শহরের রাস্তায় পারফর্ম করেন,তাঁরাই  এই উদ্যোগের মূল কান্ডারী। বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা জনসংযোগ আধিকারিক সুদীপ্ত চন্দ এই অনুষ্ঠানের মূল আয়োজক। তাঁর সঙ্গী  সোমা দাস, লন্ডনের একজন প্রবাসী সঙ্গীতশিল্পী। উল্লেখ্য,শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের এই পঞ্চম সিজন নিবেদন করছেন। সহায়তায় রয়েছে ক্রাফ্ট কফি,ইনফিনিটি, ফ্লিক্সবাগ মিউজিক, সোমা দাস, কিংশুক দাস প্রমুখ। 

 

সঙ্গীত পরিবেশনে থাকবেন শহরের দুই যুব-শিল্পী সৌরজ্যোতি- কৃষ্ণেন্দু, যাঁরা রাস্তায় বেহালা ও গিটার বাজান। তাঁরা পরিচিত ‘থার্ড স্টেজ’ নামে।  গানে থাকছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্র -ছাত্রীরা। মাধুর্য মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও মানু, জয়া নাগ, শৌভিক মুখোপাধ্যায় সেতারে শোনাবেন সলিল সুরের ধুন।  গিটারে সলিল-সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী তথা কিংবদন্তি সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্তের পুত্র সৌম্য দাশগুপ্ত। সলিল চৌধুরীর পৃষ্টপোষকতায় রুমা গুহঠাকুরতা-এর উদ্যোগে গড়ে উঠেছিল ‘ক্যালকাটা ইয়ুথ কয়্যার’। এদিন সঙ্গীত পরিবেশন করবেন সেই অ্যাকাডেমির  শিল্পীরাও। সঙ্গে গিটারে রকেট মন্ডল।  এই ফেস্টিভ্যাল সম্পর্কে সুদীপ্ত চন্দ বললেন, “এই অনুষ্ঠান সেইসব সঙ্গীতশিল্পীদেরও প্রতি শ্রদ্ধাঞ্জলি, যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এটি অবশ্যই একটি ভিন্ন ধরনের সঙ্গীতের উৎসব। বরং একে সঙ্গীতের মাধ্যমে জীবনের উদ্‌যাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি এবছর সলিল চৌধুরীর গানে, গানে স্মরণ করা হবে বাংলার তথা ভারতীয় সঙ্গীতের এক বর্ণময় অধ্যায়কে।”

 

সলিল চৌধুরীর সুর ও গানের মুগ্ধতার রেশ পরবর্তী প্রজন্মের সঙ্গীত শিল্পীদের উপরে আজও বর্তমান। বাংলা ব্যান্ডের জগতে দুই বিশেষ পরিচিত নাম ক্যাকটাস ও  শহর। এই দুই গানের দলের প্রধান গায়ক সিধু এবং অনিন্দ্য গানে-গানে শ্রদ্ধাঞ্জলি জানাবেন প্রয়াত কিংবদন্তি সুরকারকে। তাঁদের সঙ্গে থাকবেন আরও পথ-সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অন্তরা চৌধুরী, দেবজ্যোতি মিশ্র এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর কর্ণধার রূপক সাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া