বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৮ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সামিকে নিয়ে একেবারেই তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সামিকে আপাতত রনজি খেলার পরামর্শ দেওয়া হয়েছে। এটা ঘটনা, ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে ছিলেন সামি। চোট সারিয়ে সুস্থ হয়ে এক বছর পর চলতি নভেম্বরে তিনি মাঠে ফিরেছেন। বাংলার হয়ে রনজি ম্যাচ খেলে আপাতত সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে খেলছেন সামি।
সূত্রের খবর, সামিকে এক সপ্তাহের মধ্যে নিজের পুরো সুস্থতা প্রমাণ করতে হবে। তবেই বর্ডার–গাভাসকার ট্রফির জন্য বিবেচিত হবে সামির নাম। যা পরিস্থিতি পিঙ্ক বল টেস্টে সামির খেলার কোনও সম্ভাবনাই নেই। পুরো ফিট হলে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্টের জন্য ভাবা হতে পারে সামির নাম।
মুস্তাক আলিতে খেলছেন সামি। বোর্ডের মেডিক্যাল টিম নজর রাখছে সামির উপর। ফিটনেস বাড়ানোর পাশাপাশি ওজন কমানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বোর্ডের মেডিক্যাল টিমের প্রয়োজন যখন আর সামির পড়বে না, তখনই তাঁকে পুরোপুরি ফিট ঘোষণা করা হবে। বোর্ডের মেডিক্যাল দলের পর্যবেক্ষণ, ম্যাচ খেলা শুরু করলেই ওজন ঝরতে শুরু করবে সামির। তখনই বাড়তে থাকবে সহ্যশক্তি। আপাতত তাই মুস্তাক আলিতে সামির ফিটনেসের উপর নজর রাখা হচ্ছে।
বাংলা দলে আপাতত রয়েছেন সামি। সেখানে সামির ফিটনেসের উপর নজর রাখার দায়িত্ব রাখা হয়েছে বোর্ডের স্পোর্টস সাইন্সের প্রধান নীতীন প্যাটেল ও এনসিএ–র ট্রেনার নিশান্ত বরদলৌয়ের উপর। সামির মুস্তাক আলির ম্যাচ শুরু হয়েছে ২৩ নভেম্বর থেকে। তাই সামির হাতে আরও অন্তত ১০ দিন সময় রয়েছে নিজের সুস্থতা প্রমাণের। তবে এটাও ঘটনা বোর্ড মনে করছে, টি২০ ক্রিকেটের মাত্র চার ওভার বল দিয়ে টেস্টের লম্বা স্পেলকে বিচার করা সম্ভব নয়। তবুও সামিকে একটা সময় দেওয়া হয়েছে। এখন দেখার কত দ্রুত ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সামি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি