শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৮ নভেম্বর ২০২৪ ১৭ : ০৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান এখনও নিজেদের জেদ ধরে বসে আছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘পাকিস্তান বারেবারে ভারতে খেলতে যাবে। আর ভারত এখানে আসবে না এটা হতে পারে না।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের বক্তব্য খুব পরিস্কার।’ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে নকভি বলেন, ‘কথা দিচ্ছি পাক ক্রিকেটের জন্য যেটা ভাল সেটাই করা হবে। আমি আইসিসি চেয়ারম্যানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। আমার দলও ক্রমাগত কথা বলে যাচ্ছে। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা বারবার ভারতে খেলতে যাব। আর ওরা আসবে না। এটা লাগাতার চলতে পারে না। সবকিছুর মধ্যেই ভারসাম্য থাকা উচিত। আইসিসিকে নিজেদের মত জানিয়েছি। কী হয় তা আপনাদের জানানো হবে।’
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত যাবে না জানিয়ে দিয়েছে। হাইব্রিড মডেল মানবে না পাকিস্তানও। পিসিবির তরফে আইসিসিকে জানানো হয়েছে, যে সিদ্ধান্তই বৈঠকে নেওয়া হোক না কেন তা যেন পাক সরকার ও পিসিবিকে জানানো হয়। তাদের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত যেন না নেওয়া হয় তা একপ্রকার আইসিসিকে জানিয়ে দিয়েছে পিসিবি।
এদিকে, ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। ইতিমধ্যেই জয় শাহর কাছেও অনুরোধ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। নকভি জানিয়েছেন, ‘ডিসেম্বর থেকে জয় শাহ জি আইসিসির চেয়ারম্যান হচ্ছেন। আমি নিশ্চিত বিসিসিআই থেকে জয় শাহ আইসিসিতে এলেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ভাল কোথায় হবে তা দেখার চেষ্টা করবেন। কেউ এই পদে এলে সংস্থার দিকটিই ভেবে দেখা উচিত।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি