বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ০৫ : ১৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১৫ ডিসেম্বর শীতের সকালে শহরে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে কলকাতা ম্যারাথনের আসর বসবে। অন্যান্য বছরের মতো এবারও কনকনে ভোরে বাঙালির গন্তব্য রেড রোড। নবম বর্ষে পড়েছে এই ম্যারাথন। এবারের থিম, 'আমার কলকাতা সোনার কলকাতা।' বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ম্যারাথনের অফিসিয়াল জার্সির উন্মোচন হল। এবার অভিনব ভাবনা ছিল উদ্যোক্তাদের। শীতের আগমনের পড়ন্ত বিকেলে আকাশ থেকে নেমে এল দুটো ড্রোন। তাতে ঝুলছিল জার্সি। মঞ্চে দাঁড়িয়ে ঠিক ক্যাচ ধরার ভঙ্গিমায় ড্রোন থেকে জার্সি নামালেন ঝুলন গোস্বামী। জার্সি উন্মোচনের অনুষ্ঠানে তারকা মহিলা ক্রিকেটার ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্পোর্টস এবং হাউজিং বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী, প্রোক্যাম ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং প্রমুখ।
গত তিন বছর ধরে এই ম্যারাথনের সঙ্গে যুক্ত ঝুলন। ম্যারাথনের অ্যাম্বাসেডর। তবে নিজে অংশ নেবেন কিনা এখনও ঠিক করেননি। কিন্তু প্রতিযোগীদের উৎসাহ দিতে শীতের ভোরে স্টার্টিং পয়েন্টে হাজির থাকবেন। ঝুলন বলেন, 'আমি প্রতিযোগীদের উৎসাহ দিতে থাকবে। নিজে অংশ নেব কিনা এখনও জানি না। মাঠে একটা নির্দিষ্ট জায়গায় দৌড়ানো, প্র্যাকটিস করা আলাদা। কিন্তু এখানে সবার সামনে রাস্তায় ম্যারাথনে নামা সহজ নয়। ভেবে দেখব যদি আনন্দ রানে যোগ দিতে পারি।' তবে সবাইকে ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রাক্তন তারকা ক্রিকেটার মনে করেন, স্বাস্থ্যের কথা ভেবেই এইধরনের ম্যারাথনে অংশ নেওয়া উচিত সকলের। ঝুলন বলেন, 'আমরা আজকাল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছি। ফোন সর্বস্ব। শারীরিক কসরত কম হয়। যা মোটেই ঠিক না। স্বাস্থ্যের কথা ভেবে এইধরনের দৌড়ে অংশ নেওয়া উচিত। আমি এই ইভেন্টের অঙ্গ হতে পেরে খুশি। সবারই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়া উচিত। বিশেষ করে মহিলাদের। নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। দৌড়নো সবচেয়ে সহজ। শুধু একজোড়া জুতো লাগে।'
ঝুলনের কথায়, টাটা ম্যারাথন এখন বাঙালির ১২ মাসে ১৪তম পার্বণ। অলিম্পিকেও জায়গা করে নিয়েছে ম্যারাথন। ভবিষ্যতে বিশ্বমঞ্চে এই বিভাগে ভারতের সাফল্যের বিষয়ে আশাবাদী তারকা ক্রিকেটার। প্যারালিম্পিকসে দেশের সাফল্য নিয়েও উচ্ছ্বাসিত ঝুলন। ম্যারাথনের দিন উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার সল ক্যাম্পবেল। ম্যারাথনের অনুষ্ঠান হলেও তারকা মহিলা ক্রিকেটারের উপস্থিতিতে ক্রিকেটের প্রসঙ্গ উঠবে না সেটা কি হয়! বিশেষ করে যেখানে বর্ডার-গাভাসকর ট্রফি চলছে। বিরাট কোহলির শতরান নিয়ে ঝুলন বলেন, 'সিরিজের শুরুতেই বিরাটের ফর্মে ফেরা খুবই পজিটিভ দিক ভারতের জন্য। ও যেমন ক্রিকেটার, ছন্দে ফেরা শুধুই সময়ের অপেক্ষা ছিল।' সামনেই গোলাপী বলের টেস্ট। তারকা ক্রিকেটার মনে করেন, এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া দুই দলের কাছেই চ্যালেঞ্জিং। এই প্রসঙ্গে ঝুলন বলেন, 'গোলাপী বলের টেস্টে অস্ট্রেলিয়ায় আলো পড়ার সময় বলের মুভমেন্টে একটু পরিবর্তন হয়। এটার সঙ্গে মানিয়ে নিতে দুই দলেরই একটু সমস্যা হতে পারে।' তবে ভারতের সিরিজ জেতার বিষয়ে আশাবাদী প্রাক্তন তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি